calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অর্থনীতি / ৩ কোটি টাকা ৩ মাসে অ্যাপেক্সের মুনাফা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

৩ কোটি টাকা ৩ মাসে অ্যাপেক্সের মুনাফা

দেশের শীর্ষস্থানীয় জুতা উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান অ্যাপেক্স ফুটওয়্যারের মুনাফা বেড়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির মুনাফা আগের বছরের একই সময়ের চেয়ে ৭৯ লাখ টাকা বা ৩৩...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ • বিকাল ০৪:১০
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৬৫ বার পঠিত

মুনাফা বৃদ্ধির কারণ সম্পর্কে কোম্পানিটি জানিয়েছে, নানাভাবে পরিচালন খরচ কমিয়ে তারা মুনাফা বেশি করেছে। ২০২৩ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের তুলনায় গত বছরের একই প্রান্তিকে কোম্পানিটি পরিচালনা খরচ ৫ কোটি টাকার বেশি কমিয়েছে। ২০২৩ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে অ্যাপেক্স ফুটওয়্যারের পরিচালন খরচ ছিল ৮৭ কোটি টাকার বেশি। গত বছরের একই প্রান্তিকে তা কমে প্রায় ৮২ কোটি টাকায় নেমেছে। এতে কোম্পানিটির মুনাফা বেড়েছে।

গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের পাশাপাশি চলতি ২০২৪-২৫ অর্থবছরের অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদনও প্রকাশ করেছে অ্যাপেক্স ফুটওয়্যার। তাতে দেখা যাচ্ছে, অর্থবছরের প্রথম ছয় মাসে (গত জুলাই-ডিসেম্বর) কোম্পানিটি মুনাফা করেছে ছয় কোটি টাকার বেশি। তাতে ৬ মাসে কোম্পানিটির ইপিএস বেড়ে হয়েছে ৩ টাকা ৮৩ পয়সা। ২০২৩ সালের জুলাই-ডিসেম্বরে কোম্পানিটির মুনাফা ছিল সাড়ে চার কোটি টাকার বেশি। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা দেড় কোটি টাকার বেশি বেড়েছে।

এদিকে মুনাফা বৃদ্ধির খবরে আজ ডিএসইতে প্রথম এক ঘণ্টার লেনদেনে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে। এদিন প্রতিটি শেয়ারের দাম ৮০ পয়সা বেড়ে দাঁড়িয়ে ২০৫ টাকা ৩০ পয়সায়।