calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / সহ্য হচ্ছে না মঈন খানের কোহলিদের সঙ্গে বাবরদের বন্ধুত্ব
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

সহ্য হচ্ছে না মঈন খানের কোহলিদের সঙ্গে বাবরদের বন্ধুত্ব

ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। বছরজুড়ে যে লড়াই দেখার অপেক্ষায় থাকে গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। তবে একসময়ের এই তুমুল জনপ্রিয় লড়াই সম্প্রতি রং হারাতে শুরু করেছে। এখন আর সেই অর্থে প্রতিদ্বন্দ্বিতা দেখা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫ • দুপুর ০২:১১
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২১৮ বার পঠিত

সম্প্রতি পাকিস্তানি অভিনেত্রী ও ইউটিউবার উশনা শাহর সঙ্গে এক পডকাস্ট আলাপে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে পাকিস্তানি ক্রিকেটারদের রসায়ন নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন মঈন। পাকিস্তানের সাবেক উইকেটকিপার–ব্যাটসম্যানের মতে, প্রতিপক্ষের সঙ্গে এমন বন্ধুত্বপূর্ণ আচরণ ভুল বার্তা দেয় এবং প্রতিপক্ষকে চড়াও হওয়ার সুযোগ করে দেয়।

মঈন বলেন, ‘আমাদের সময়ে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টা এমন ছিল যে অধিনায়ক এবং সিনিয়র খেলোয়াড়েরা কথা বলতেই নিষেধ করতেন। কিন্তু এখনকার বিষয়গুলো দেখলে আমার আফসোস লাগে। ভারতের খেলোয়াড়দের প্রতি সম্মান রেখেই বলছি, তাদের দল যে অসাধারণ সেটা নিয়ে সন্দেহ নেই। কিন্তু একটা সময় ছিল যখন আমাদের দল তাদের চেয়ে ওপরে ছিল।’

তিনি আরও যোগ করেন, ‘এখনো ওয়ানডেতে জয়ের ব্যবধানের দিকে তাকালে আপনারা সেটা দেখবেন। তখনকার ধারাটাই এখনো চলে আসছে। সে সময় ভারতীয় ক্রিকেটাররা আমাদের কাছাকাছি আসতে চাইত। কিন্তু এমন নয় যে কোনো খেলোয়াড় মাঠে আসছে আর আমি গিয়ে তার ব্যাট হাতে নিয়ে দেখব। এটা কিন্তু ভুল বার্তা দেয়। এর মধ্য দিয়ে অন্য দল আপনার ওপর আধিপত্য বিস্তার করে। ওরা ভাবে, আরে এদের তো মানসিক শক্তি অনেক কম।’

বন্ধুত্বের ক্ষতিকর দিক সামনে এনে মঈন বলেন, ‘প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করার জন্য যে মানসিকতা দেখানো দরকার, সেটাকে আপনি যদি নিচে নামিয়ে আনেন, তবে আপনি তাকে নিজের দুর্বলতা দেখিয়ে দিচ্ছেন। এরপর সে–ই আপনার ওপর চড়াও হবে।’

কিংবদন্তি ওয়াসিম আকরামের প্রসঙ্গ টেনে এনে মঈন বলেন, ‘আমার যেখানে সুযোগ হয়েছে, আমি সব সময় খেলোয়াড়দের বলেছি। আর এই কথা আমাকে ওয়াসিম আকরামও বলেছেন। তিনি সমালোচনা করতে গিয়ে বলেছিলেন, “আরে, ওরা গিয়ে প্রতিপক্ষের ব্যাট হাতে নিয়ে দেখে, তাদের সঙ্গে গিয়ে হাসতে হাসতে কথা বলে।” কিন্তু ভারত বা যে দলই হোক, আপনাকে আধিপত্য বিস্তার করে খেলতে হবে। আপনি কথা না বলেন, কিন্তু শরীরী ভাষা তো অন্তত দেখাবেন।’

উল্লেখ্য, আগামী ২৩ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। যেই ম্যাচটি এখন দেখার অপেক্ষায় বিশ্বের কোটি ক্রিকেটপ্রেমী।