calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অর্থনীতি / সোনার দাম আরও বাড়ল পাঁচ দিনের মাথায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

সোনার দাম আরও বাড়ল পাঁচ দিনের মাথায়

চলতি মাসের প্রথম দিনই বাড়ানো হয়েছিল সোনার দাম।সেদিন সোনার দামে সর্বোচ্চ রেকর্ড হয়েছিল।এর পাঁচ দিনের মাথায় দেশের বাজারে সোনার দাম ভরিতে ২ হাজার ৯২৮ টাকা বাড়ানো হয়েছে।এতে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি (১১...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫ • বিকাল ০৪:৪৮
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩২০ বার পঠিত

৫ ফেব্রুয়ারি বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার প্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে।বৃহস্পতিবার থেকে নতুন দামটি কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৮১৮ টাকা। দেশের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।

২১ ক্যারেটের সোনার ভরিতে দাম বাড়ানো হয়েছে ২ হাজার ৭৯৯ টাকা।এতে বৃহস্পতিবার থেকে এই মানের এক ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪১ হাজার ৯৯ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের সোনার ভরিতে ২ হাজার ৪০৩ টাকা বাড়ানো হয়েছে।এতে বৃহস্পতিবার থেকে এই মানের এক ভরি সোনার দাম পড়বে ১ লাখ ২০ হাজার ৯৪৪ টাকা।

আর সনাতন পদ্ধতির সোনার ভরিতে দাম বাড়ানো হয়েছে ২ হাজার ৫৩ টাকা।এতে বৃহস্পতিবার থেকে এই মানের এক ভরি সোনা কিনতে হবে ৯৯ হাজার ৫২৯ টাকায়।