calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / সাকিব যুক্তরাষ্ট্রেও দল হারালেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

সাকিব যুক্তরাষ্ট্রেও দল হারালেন

ক্যারিয়ারের গধূলী বেলায় একের পর এক প্রতিকূলতার মুখোমুখি হচ্ছেন সাকিব আল হাসান। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সঙ্গে জড়িয়ে খুনের মামলা মাথায় নিয়ে আছেন বিদেশভূমে। দেশের হয়ে খেলার রাস্তা কার্যত বন্ধই বলা যায়। আসছে আইপিএলে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ • বিকাল ০৫:০৪
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৪৫ বার পঠিত

ক্যারিয়ারের শেষ বেলায় খুব একটা ছন্দে নেই সাকিব। সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য বোলিংটাও করতে পারেন না। সব মিলিয়ে একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডারের উপর আস্থা রাখতে পারেনি লস অ্যাঞ্জেলস।

আসছে মৌসুমের জন্য মাত্র ৩ জন বিদেশি ক্রিকেটার ধরে রেখেছে শাহরুখ খানের দলটি। দুই ঘরের ছেলে সুনীল নারাইন ও আন্দ্রে রাসেলের সঙ্গে অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার স্পেনসার জনসনকে রেখে দিয়েছে তারা।

সাকিবের মতো ছেড়ে দেওয়া হয়েছে জেসন রয়, ডেভিড মিলার, অ্যাডাম জাম্পাদেরও। এমনকি প্যাট কামিন্স (সান ফ্রান্সেসকো ইউনিকর্নস), ট্রাভিস হেডকেও (ওয়াশিংটন ফ্রিডম) ছেড়ে দিয়েছে তাদের দল। তাদের ছাড়ার কারণটা অবশ্য ভিন্ন।

আগামী জুনে অস্ট্রেলিয়া যখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে সেই সময়েই মাঠে গড়াবে মেজর লিগ ক্রিকেট। অবশ্য ওয়াশিংটন ফ্রিডম ছাড়েনি স্টিভ স্মিথকে।

দল ছেড়ে দিয়েছে মানে সাকিবদের খেলার সুযোগ শেষ এমন নয়। ড্রাফটের মাধ্যমে আবারও ফিরতে পারেন দলে। পেতে পারেন অন্য কোনো দলও। এ বছরের এমএলসি প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৯ ফেব্রুয়ারি।

tag ট্যাগ: #সাকিব