calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / ভারত প্রতিশোধ নিয়ে চ্যাম্পিয়ন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

ভারত প্রতিশোধ নিয়ে চ্যাম্পিয়ন

লক্ষটা মামুলিই ছিল। বোলারদের নৈপূণ্যে ২৫২ রানের সেই লক্ষটাকেই ভারতের জন্য কঠিন করে তুলেছিল নিউজিল্যান্ড বোলাররা। তবে সহজ কিছু ক্যাচ ফেলে ট্রফিটাও যেন হাত থেকে ফেলে দিয়েছে ব্ল্যাকক্যাপসরা। নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১০ মার্চ ২০২৫ • দুপুর ০২:২৫
history আপডেট: ১ বছর আগে
timer ৭ মিনিট পড়ার সময়
visibility ২৭২ বার পঠিত

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে জয়সূচক রান আসতেই উল্লাসে মেতে ওঠে ভারতীয় ক্রিকেটার ও সমর্থকরা। দুই হাত উঁচিয়ে ছুটলেন তিনি ছুটলেন ক্রিজে সঙ্গী রাহুলের দিকে। ড্রেসিং রুমের সামনে চেয়ার থেকে লাফিয়ে উঠে ব্যাটিং কোচ আভিষেক নায়ারকে জড়িয়ে ধরলেন বিরাট কোহলি। চওড়া হাসিতে মাঠের দিকে এগোলোন রোহিত শার্মা। যাকে কেউ কখনও হাসতে দেখেননি বলেই শোনা যায়, সেই কোচ গৌতাম গাম্ভিরের ঠোঁটেও দেখা গেল মৃদু হাসি। শ্রেষ্ঠত্বের সময়টাই এমন! অনুমিত চিত্রনাট্যই যেন অনুসরণ করল ফাইনাল ম্যাচ। ভারতের জার্সি গায়ে দর্শকে ঠাসা গ্যালারি রূপ নিল নীল সমুদ্রে। এই উল্লাস আর উৎসবের আসল হকদার হতে পারতো পাকিস্তান। তবে ভারতের গোয়ার্তুমির কাছে হার মেনে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফির আসরটা অতৃপ্তি হয়েই রইলো আয়োজক দেশটির। ফাইনাল যে হতে পারতো লাহোরে!
দুবাইয়ে এদিন মাঝারী লক্ষ্য তাড়ায় শুরুটাই দারুণ করে ভারত। শুবমান গিলের সঙ্গে অধিনায়ক রোহিতের কল্যাণে ওপেনিং জুটিতেই আসে ১০৫ রান। এরপর রোহিত ফিরে গেলে ইনিংস টান্তে থাকেন শ্রেয়াস আইয়ার। তাকে দারুণ সাহায্য করেন আকসার প্যাটেল। এরপর এ দুই ব্যাটার ফিরলে এক প্রান্ত আগলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন লোকেশ রাহুল। টুর্নামেন্টে অপরাজিত থেকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় শিরোপা ঘরে তুলল ভারত। গ্রুপ পর্বে বাংলাদেশ, নিউজিল্যান্ড, পাকিস্তানকে হারায় তারা। সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার বাধা অতিক্রম করে ফাইনালেও জয়ের হাসি ফুটল তাদের মুখে।
তবে ম্যাচের মূল পার্থক্যই গড়ে দিয়েছেন স্পিনাররাই। দুবাইয়ের কিছুটা মন্থর গতির উইকেটে ভারতের স্পিনেই দারুণ শুরুর পড়ে ভেঙে যায় কিউইদের ইনিংস। মিলে মাঝারী পুঁজি। তাই নিয়ে একজন বাড়তি স্পিনারের অভাব ভালোভাবেই টের পেয়েছে নিউজিল্যান্ড। দারুণ বোলিং করেও শেষ রক্ষা করতে পারেননি অধিনায়ক মিচেল স্যান্টনার ও মাইকেল ব্রেসওয়েল। দুইজনই পেয়েছেন দুটি করে উইকেট।
এই জয়ে ২৫ বছরের পুরোনো এক ক্ষতে প্রলেপ দিল ভারত। দুই যুগেরও বেশি সময় আগে এই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেই কিউইদের মুখোমুখি হয়েছিল ভারত। তখন এই প্রতিযোগিতার নাম ছিল আইসিসি নকআউট বিশ্বকাপ। ২০০০ সালে টুর্নামেন্টের দ্বিতীয় আসরে নাইরোবিতে কিউইদের বিপক্ষে জিততে পারেনি তারা। ২৫ বছর পর আবারও ফাইনালে কিউইদের পেয়ে এবার আর ভুল করেনি ভারত। দারুণ জয়ে পুরনো সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিতে পেরেছে তারা। এমন জয়ের প্রতিক্রিয়ায় হার্দিক পান্ডিয়া বলেন, ‘আইসিসি ট্রফি জেতা সব সময় আনন্দময়। ২০১৭ সালে খুব কাছে গিয়ে পারিনি। এখানে এসে পারলাম। আমি দারুণ তৃপ্ত।’ স্পিনার বরুণ চক্রবর্তী বলেন, ‘হঠাৎ করেই দলে এসেছি। আমি আশা করিনি যে এমন কিছু হবে। এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার।’ প্রতিক্রিয়া জানাতে গিয়ে কোহলি বলেন, ‘এই অনুভূতি অসাধারণ। অস্ট্রেলিয়ায় কঠিন সফরের পর আমরা ঘুরে দাঁড়াতে চাচ্ছিলাম। এক ঝাঁক তরুণের সঙ্গে খেলতে পারাটা দারুণ ব্যাপার ছিল। তারা এগিয়ে এসেছে এবং ভারতকে সঠিক পথে নিয়ে যাচ্ছে।’
ফাইনালে ৮৩ বলে ৭৬ রানের অসাধারণ এক ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ভারত অধিনায়ক রোহিত। আর টুর্নামেন্ট সেরা হয়েছেন রাচিন রবীন্দ্র। ব্যাট হাতে ২৬৩ রান করার পাশাপাশি বোলিংয়ে নিয়েছেন ৩ উইকেট এই কিউই অলরাউন্ডার। ম্যাচসেরা হওয়ার প্রতিক্রিয়ায় রোহিত বলেছেন, ‘এটা দারুণ ব্যাপার। আমরা টুর্নামেন্টজুড়ে দারুণ ক্রিকেট খেলেছি। তাই ফলটা আমাদের পক্ষে আসায় দারুণ আনন্দিত।’ আর রাচিন বলেছেন, ‘অম্ল-মধুর অভিজ্ঞতাই বলতে হয়। ফাইনালটা দারুণ ছিল।’

tag ট্যাগ: #ভারত