calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / মিরাজ তাই করে দেখাতে চান সাকিবরাও যা পারেননি,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

মিরাজ তাই করে দেখাতে চান সাকিবরাও যা পারেননি,

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ‘পঞ্চপাণ্ডব’ যুগের অবসান হয়েছে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের সাদা বলের ক্রিকেট থেকে বিদায়ের মাধ্যমে। এই পাঁচ ক্রিকেটার—মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিক ও...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৬ মার্চ ২০২৫ • দুপুর ১২:২৮
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৩১ বার পঠিত

শনিবার মিরপুরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ২৫ রান ও চার উইকেট নিয়ে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ম্যাচ জেতানোর পর মিরাজ বলেন, ‘সবাইকে একসময় ছেড়ে যেতে হয়। তারা বাংলাদেশ ক্রিকেটকে অনেক এগিয়ে নিয়েছে। এখন আমাদের দায়িত্ব সেটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।’

তিনি আরও বলেন, ‘আমরা এখনো কোনো বড় টুর্নামেন্টের ট্রফি জিততে পারিনি। আমাদের লক্ষ্য থাকবে বড় কোনো শিরোপা জেতা, যা আমাদের প্রজন্মের জন্য বড় কিছু হবে।’

মিরাজ মনে করেন, বর্তমান দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছেন, যারা আন্তর্জাতিক মঞ্চে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন এবং এখন দায়িত্ব নেওয়ার সময় এসেছে। তিনি বলেন, ‘যারা এখন দলে আছে, আমাদের সবার পারফর্ম করাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের অনেকেই ৭-৮ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। ৬-৭ জন ক্রিকেটার আছেন, যারা অন্তত ৬-৭ বছর কিংবা ১০ বছর ধরে আন্তর্জাতিক মঞ্চে খেলছেন। তাই বলা যাবে না যে, দল পুরোপুরি নতুন।’

তিনি বলেন, ‘আমার মনে হয় দলে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। আমরা একসঙ্গে অনেক বছর খেলেছি। এখন আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পারফর্ম করা।’

২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রেখে ক্রিকেটারদের ধারাবাহিক সুযোগ দেওয়ার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন মিরাজ, ‘কাউকে প্রতিষ্ঠিত করতে হলে তাকে পর্যাপ্ত সুযোগ দিতে হবে। বিশ্বকাপের আগে আমাদের হাতে যতগুলো ওয়ানডে আছে, সেখানে আমাদের পরিকল্পনা করে এগোতে হবে। দীর্ঘমেয়াদি প্রস্তুতি দরকার। যদি বিশ্বকাপের মাত্র দুই-তিন মাস আগে আমরা প্রস্তুতি শুরু করি, তাহলে কঠিন হয়ে যাবে।’

তিনি বলেন, ‘আমাদের হাতে প্রায় আড়াই বছর সময় আছে। এখন থেকেই ঠিক করতে হবে দলের কাঠামো কেমন হবে। কারা কোন পজিশনে খেলবে, সেটা ভেবে প্রস্তুতি শুরু করতে হবে। খেলোয়াড়দের সুযোগ দিতে হবে এবং সবাইকে একে অপরকে সমর্থন করতে হবে।’

বাংলাদেশ ক্রিকেটের নতুন দিগন্তে প্রবেশের এই সময়ে মিরাজের মতো তরুণ ও অভিজ্ঞদের মিশেলে দল কতটা এগিয়ে যেতে পারে, সেটাই এখন দেখার বিষয়।


tag ট্যাগ: #মিরাজ