calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অর্থনীতি / বৈদেশিক ঋণ পরিশোধ অর্থবছরের ৮ মাস, বেড়েছে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

বৈদেশিক ঋণ পরিশোধ অর্থবছরের ৮ মাস, বেড়েছে

চলতি অর্থবছরের আট মাসে কমেছে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি ও অর্থছাড় কমলেও বেড়েছে ঋণ পরিশোধ। গত জুলাই থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মাসিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। সোমবার এটি প্রকাশ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ • বিকাল ০৩:১১
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৪৭ বার পঠিত

চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত উন্নয়ন সহযোগিরা প্রতিশ্রুতি দিয়েছে ২৩ কোটি ৫৩ লাখ ডলার যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৭২ কোটি ডলার। একই সময়ে বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে  ২৬ কোটি ৩৬ লাখ ডলার।  গত অর্থবছরের একই সময়ে শোধ করা হয়েছিল ২০ কোটি ৩০ লাখ ডলার। 

এছাড়া চলতি অর্থবছরের ৮ মাসে উন্নয়ন সহযোগিরা ছাড় করেছে ৪১ কোটি ৩৪ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এ হার ৪৯ কোটি ৯৭ লাখ ডলার।

এ প্রসঙ্গে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ সোমবার এনইসি সম্মেলন কক্ষে বলেন, আমাদের ঋণ শোধের চাপ বাড়ছে। আগামীতে এ চাপ আরও বাড়বে। আওয়ামী লীগ সরকার এতদিন থাকলে বাংলাদেশ ঋণ পরিশোধে ব্যর্থ হতো। আমরা সে অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছি।