calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / ৫ আগস্টের পর আজহার মুক্তি পেলেন না সব রাজবন্দি পেলেন,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

৫ আগস্টের পর আজহার মুক্তি পেলেন না সব রাজবন্দি পেলেন,

আওয়ামী ফ্যাসিবাদের হাতে আটক সব রাজবন্দি ৫ আগস্টের গণআন্দোলনের পর মুক্তি পেলেন, এটিএম আজহার ছাড়া। এই দায় জনগণের, সরকারের এবং প্রশাসনের বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ • বিকাল ০৩:০০
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৬৩ বার পঠিত

মঙ্গলবার (২২ এপ্রিল) হাইকোর্টে এটিএম আজহারুল ইসলামের জামিন শুনানি শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির তারিখ ফের পেছানোর ঘটনায় বিস্মিত এবং ব্যথিত জামায়াতে ইসলামী। 

তিনি বলেন, আমরা খুবই বিস্মিত এবং ব্যথিত যে ৫ আগস্টের পর যারা আওয়ামী ফ্যাসিবাদের কাছে অন্যায়ভাবে আটক ছিল, তারা সবাই মুক্তি পেয়েছেন। এটিএম আজহারের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, এসবের সঙ্গে তার তিলমাত্র সম্পৃক্ততা নেই। আইনজীবীরা যতটুকু সম্ভব আদালতে তা আদালতে প্রমাণ করতে সক্ষম হয়েছেন।

জামায়াতের এই নেতা জানান, ৮ মাস সময় পার হয়ে গেল। দেশের মানুষ যারা ন্যায়বিচারের অপেক্ষা করছেন তারা সবাই ব্যথিত। তবে আমরা হতাশ নই। আদালতের কাছে আমরা সুবিচারের জন্য ধৈর্য ধারণ করব।

তিনি জানান, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আশা করব আদালতের কাছে আমরা ন্যায়বিচার পাব।

tag ট্যাগ: #মুক্তি