calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / পদক্ষেপ নেওয়া হচ্ছে গ্যাস চুরির বিষয়ে : জ্বালানি উপদেষ্টা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

পদক্ষেপ নেওয়া হচ্ছে গ্যাস চুরির বিষয়ে : জ্বালানি উপদেষ্টা

গরমে লোডশেডিং সীমিত রাখতে সরকার চেষ্টা করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। শনিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে জ্বালানি সংকট নিয়ে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ • সন্ধ্যা ০৬:৩৬
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩৫১ বার পঠিত

উপদেষ্টা বলেন, গ্রাম ও শহরের বিদ‍্যুৎ সরবরাহে কোনো পার্থক্য থাকবে না এবার। অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার ছিল জ্বালানির বকেয়া বিল পরিশোধ করা। গেল সরকারের রেখে যাওয়া বকেয়া ৩.২ বিলিয়ন ডলার কমে এখন ৬০০ মিলিয়ন ডলার হয়েছে।

তিনি আরও বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে এই সরকারের স্বল্প মেয়াদে জ্বালানি খাতের সব সংস্কার সম্ভব নয়। আগামী দুই মাসের মধ্যে সিস্টেম লস ৫০ শতাংশ কমাতে হবে। লাইন লিকেজ ছিল সেগুলো ঠিক করা হচ্ছে। গ্যাস চুরির বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

জ্বালানি উপদেষ্টা বলেন, অ‍্যাপল-গুগলের মতো লাভজনক বিদ‍্যুৎ জ্বালানি প্রতিষ্ঠানের কর্মীদের মতো দেশের সরকারি কোম্পানিগুলোর কর্মীরা বেতনের বাইরে বছরে ৩০ থেকে ৪০ টি অতিরিক্ত পেমেন্ট পান। এ ধরনের পেমেন্ট বন্ধ করা হবে।