calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / ধর্ষকদের ফাঁসি চাইলেন প্রকাশ্যে সারজিস আলম
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

ধর্ষকদের ফাঁসি চাইলেন প্রকাশ্যে সারজিস আলম

ধর্ষণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি কার্যকর করতে হবে এবং এই শাস্তির ভিডিও ফুটেজ মানুষের সামনে...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ • দুপুর ১২:৩৩
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২০৩ বার পঠিত

তিনি বলেন, লামিয়ার মৃত্যুর ঘটনায় পুরো দেশের মানুষ মর্মাহত। নতুন বাংলাদেশের জন্য যে ভাই জীবন দিয়েছেন তার কন্যার সঙ্গে এমন একটি নৃশংস ঘটনা ঘটে গেছে। পৃথিবীর কেউই এমন একটা ঘটনা প্রত্যাশা করে না।

সারজিস আলম বলেন, কিছুদিন আগে ঠিক একইভাবে আমরা আছিয়া নামে আরেক বোনকে হারিয়েছিলাম। এরকম ঘটনায় জড়িত মানুষরূপী পশুদের দৃশ্যমান ফাঁসি কার্যকর করতে হবে। আমরা যখন হাসপাতালে লামিয়াকে দেখতে এলাম তার মা আমাদের কাছে বারবার প্রশ্ন করছিল, তোমরা কি আমার লামিয়াকে ফিরিয়ে দিতে পারবে? এর কোনো উত্তর আমার কাছে নেই।

তিনি আসামিদের জামিনের বিষয়েও কথা বলেছেন। সারজিস আলম জানিয়েছেন, যারা ধর্ষণের মতো ভয়াবহ অপরাধে জড়িত, তাদের জামিন দেওয়া উচিত নয়। তিনি আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন, যারা এই নরপশুদের জামিনের জন্য আদালতে হাজির হন, তারা নিজের বিবেক হারিয়ে ফেলেছেন।