calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / আগামীর প্রধানমন্ত্রী বললেন হাসনাত নাহিদকে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

আগামীর প্রধানমন্ত্রী বললেন হাসনাত নাহিদকে

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে ‘আগামীর প্রধানমন্ত্রী’ বলেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ • দুপুর ০২:৩৮
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২০৯ বার পঠিত

ওই পোস্টের কমেন্টে মো. বাবু নামের একজন লেখেন, ‘শুভ জন্মদিন, বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম! ভবিষ্যতে তো আপনিই হবেন আমাদের দেশ সেরা হিরো, যে এক হাতে দেশের উন্নতি আর আরেক হাতে কেক কাটবেন!’

 

রহমাতুল্লাহ লেখেন, ‘নাহিদ ভাইয়ের হাতে পড়লে বাংলাদেশ নিরাপদে থাকবে।’ জাহেদুল হক মানিক লেখেন, ‘জীবনের প্রতিটি পদক্ষেপ হোক নিরাপদ ও বরকতময়। শুভ জন্মদিন।’

এম নুর হাসান লেখেন, শুভ জন্মদিন জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক’।

 

আয়েশা শর্মিলা লেখেন, ‘শুভ জন্মদিন। জুলাই বিপ্লবে যেমন সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ভবিষ্যতেও সবকিছুর ঊর্ধ্বে গিয়ে যদি সঠিক পথে দেশ পরিচালনায় যোগ্য হন তবে আমরাও আপনাদের সমর্থন করে যাব। তবে বিভিন্ন সময়ে সারজিস আলম, আসিফ মাহমুদসহ অনেকের নামে অর্থ লোপাট, সুপারিশ সম্পর্কিত বিষয়গুলো ধোঁয়াশার জন্ম দিয়েছে এসব বিষয়ে আমরা খুবই হতাশ।’

 

এর আগে ২৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম একদিন দেশের প্রধানমন্ত্রী হতে পারেন বলে মন্তব্য করেছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

 

ফেসবুকে প্রেস সচিব লিখেছিলেন, দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ধারালো রাজনৈতিক মন নাহিদ ইসলাম। তার বয়স মাত্র ২৬ এবং ইতিমধ্যে একজন নৃশংস স্বৈরশাসকের বিরুদ্ধে একটি জনপ্রিয় বিদ্রোহ নেতৃত্ব দিয়েছেন। তিনি দেশের রাজনীতিতে আরো কয়েক দশক বড় বৈশিষ্ট্য হয়ে থাকবেন।

 

আরও লিখেছিলেন, ‘আর আল্লাহ জানে, একদিন সে দেশের প্রধানমন্ত্রী হতে পারেন।’