হাসিব জানান, মেইল পাওয়ার পরপরই তারা আমরোহা থানায় বিষয়টি জানিয়ে দিয়েছেন। পুলিশ এখন তদন্ত করছে, কে বা কারা এই হুমকি দিয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে।
বর্তমানে আইপিএল ২০২৫-এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন শামি। তবে এই মৌসুমে খুব একটা ভালো করছেন না তিনি। ৯টি ম্যাচে নিয়েছেন মাত্র ৬টি উইকেট, গড় ৫৬.১৭।
২০২৩ বিশ্বকাপের পর চোটের কারণে মাঠের বাইরে ছিলেন শামি। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফিরেছিলেন তিনি। সেখানে ৫ ম্যাচে ৯ উইকেট নিয়ে তিনি বনে গিয়েছিলেন ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি।
চলতি আইপিএলের আগে শামিকে নিলামে দলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। যদিও পারফরম্যান্স আশানুরূপ না হলেও শামি জানিয়েছেন, তিনি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, ‘চোট থাকলে একজন পেসারের জন্য সেটা স্বাভাবিক ব্যাপার। আমার চোট সারাতে ১৪ মাস লেগেছে, খুব সহজ ছিল না। ঘরোয়া ক্রিকেটে খেলে ধীরে ধীরে নিজেকে তৈরি করেছি। ইংল্যান্ড সিরিজও আমাকে আত্মবিশ্বাস ফিরে পেতে সাহায্য করেছে।’
হায়দরাবাদ সম্পর্কে শামি বলেন, ‘হায়দরাবাদ আমার ক্রিকেট দর্শনটাই বদলে দিয়েছে। আগে ২০০ রান যেটা মনে হতো এখন সেটা ৩০০ রান মনে হয়। এখানে একদল ভালো বোলার আছে—পেস, স্পিন দুটোই ব্যালেন্সড। অনেকে মনে করেন হায়দরাবাদ শুধু ব্যাটিং নির্ভর দল, এটা ভুল ধারণা।’ শামি জুনে ইংল্যান্ড সফরে টেস্ট দলে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে। সে সফর শুরু হবে ২০ জুন থেকে।