এদিকে সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন বলা হয়েছে, পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দ্ব্যর্থহীন ভাষায় আমি বলতে চাই যে নিজের মতো সময় এবং জায়গা বেছে নিয়ে এটার জবাব দেবে পাকিস্তান। এই যে উস্কানি দেওয়া হল, সেটার জবাব দেওয়া হবে। ভারতের ক্ষণস্থায়ী আনন্দ চিরস্থায়ী দুঃখে পরিণত হবে।
ভারত দাবি করছে, পাকিস্তানি সেনাবাহিনীর কোনো পরিকাঠামোয় আঘাত হানেননি তারা। লক্ষ্যবস্তু নির্ধারণ এবং আঘাত হানার প্রশ্নে ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এরমাঝে জিও নিউজ, আল জাজিরাসহ অনেক গণমাধ্যম পাকিস্তানের বরাতে জানিয়েছে, ভারত ইতোমধ্যে সাদা পতাকা উত্তোলন করেছে।