calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অপরাধ / চাঁদাবাজি মামলা ধুনটে কৃষক দলের সভাপতিসহ পাঁচজনের বিরুদ্ধে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

চাঁদাবাজি মামলা ধুনটে কৃষক দলের সভাপতিসহ পাঁচজনের বিরুদ্ধে

বগুড়ার ধুনট উপজেলা কৃষক দলের সভাপতি শামীম আহম্মেদ ও তার চার সহযোগীর বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে। উপজেলার বিলকাজুলী গ্রামের সুবাস সরকারের স্ত্রী আলো সরকার গত শনিবার ধুনট থানায় এ মামলা করেন। রোববার...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: রবিবার, ১১ মে ২০২৫ • রাত ১০:১৭
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২০৮ বার পঠিত


পুলিশ ও মামলা সূত্র জানায়, আলো সরকার একই গ্রামের রমজান আলীর কাছে তার কিছু জমি বিক্রি করেন। তিনি বায়নার ৪ লাখ ৫৪ হাজার টাকা ব্যাগে নিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে উপজেলা কৃষক দলের সভাপতি শামীম আহম্মেদ, তার সহযোগী রুবেল আহম্মেদ, আবদুস সালাম, আবদুর রাজ্জাক ও মঞ্জিল হোসেন তাকে অস্ত্রের মুখে জিম্মি করেন। এরপর ব্যাগে থাকা জমি বিক্রির বায়নার ওই টাকার ব্যাগ ছিনিয়ে নেন।

এ সময় আসামিরা ছিনতাইয়ের কথা কাউকে না বলতে বাড়িঘরে আগুন, হত্যাসহ বিভিন্নভাবে ভয়ভীতি দেখান। এতে আলো সরকার ভয়ে ও নিরুপায় হয়ে বাড়ি ফিরে আসেন। একই দিন রাত ১০টার দিকে কৃষক দল নেতা শামীম আহম্মেদ তার সহযোগীদের নিয়ে আবারও আলো সরকারের বাড়িতে ঢোকেন। তারা তার স্বামী সুবাস সরকারে গলায় ছুরি ধরে আরও পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তারা তাদের হত্যার হুমকি দিয়ে চলে যান। বাধ্য হয়ে আলো বেগম শনিবার ধুনট থানায় শামীম ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করেন।

এদিকে টাকা ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ দৃঢতার সাথে অস্বীকার করে ধুনট উপজেলা কৃষক দলের সভাপতি শামীম আহম্মেদ বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ তাকে হেয়প্রতিপন্ন ও তার সুনাম ক্ষুণ্ন করতেই হিন্দু সম্প্রদায়ের এক নারীকে দিয়ে বিরুদ্ধে মিথ্যা মামলা করিয়েছেন।

শামীম দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, উপজেলা কৃষক দলের সভাপতি ও তার চার সহযোগীর বিরুদ্ধে টাকা ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ মামলা হয়েছে। তদন্তসাপেক্ষে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।