calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / বাংলাদেশ সেমিফাইনালে ভুটানকে উড়িয়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সেমিফাইনালে ভুটানকে উড়িয়ে

ভুটানের বিপক্ষে প্রথমার্ধ শেষে দুই গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। তবু এতে মোটেই স্বস্তিতে ছিলেন না যুবারা। কারণ সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে আগের ম্যাচেই মালদ্বীপের কাছে দুই গোলের লিড নিয়েও শেষ পর্যন্ত ড্র করতে হয়েছিল। তবে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১১ মে ২০২৫ • রাত ১০:২৭
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৫২ বার পঠিত

অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ১৩ মিনিটে মুর্শেদ আলীর পা থেকে আসে প্রথম গোল। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের চুলচেরা পাসে ডানপ্রান্ত ধরে বক্সে ঢুকে বাঁ পায়ে দারুণ এক শট নেন তিনি।

২৮ মিনিটে বাংলাদেশের দ্বিতীয় গোলের সঙ্গেও জড়িয়ে মুর্শেদের নাম। তিন ডিফেন্ডারের মাঝখান দিয়ে তার নিখুঁত ক্রস খুঁজে নেয় সুমন সোরেনকে। বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন এই মিডফিল্ডার।

বিরতির পর ভুটান মরিয়া হয়ে ওঠে ম্যাচে ফিরতে। বেশ কয়েকটি ভালো আক্রমণও করে দলটি। তবে বাংলাদেশের গোলকিপার এবং ডিফেন্ডারদের দৃঢ়তায় সেসব প্রচেষ্টা জলে যায়। এই অর্ধের যোগ করা সময়ে সেই মুর্শেদের ক্রসে বল পেয়েই দারুণ প্লেসিংয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল।

দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শেষ চারে খেলা নিশ্চিত করল বাংলাদেশের। একইসঙ্গে মালদ্বীপের জন্য সমীকরণ সহজ হয়ে গেল। ১৩ মে ভুটানের সঙ্গে ড্র করলেই সেমিফাইনালে উঠবে তারা। তবে তাদের টপকাতে হলে ভুটানের জয়ের বিকল্প নেই।

tag ট্যাগ: #বাংলাদেশ