calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / কোনো সমস্যার সমাধান সম্ভব নয় পুরোনো রাজনীতি দিয়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

কোনো সমস্যার সমাধান সম্ভব নয় পুরোনো রাজনীতি দিয়ে

পুরোনো রাজনীতি দিয়ে দেশের কোনো সমস্যার সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। রোববার এবি পার্টির মালয়েশিয়া শাখার উদ্যোগে কুয়ালালামপুরের বুকিত...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১২ মে ২০২৫ • দুপুর ০২:৫৪
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৫৯ বার পঠিত

ফুয়াদ বলেন, ‘আমরা প্রথম যখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছিলাম, প্রতিবাদ শুরু করেছিলাম ওই সময় অনেকেই আমাদেরকে বোকা মনে করত। কিন্তু আমরা জানতাম কি করছি। আজ প্রমাণিত হয়েছে আমরা সঠিক ছিলাম। তেমনি দেশের জন্য আমাদের প্রবাসী ভাই-বোনদের বোকামি করতে হবে। আপনারা যেহেতু উন্নত দেশে বসবাস করছেন, এর সুবিধা আপনারা জানেন। এখন আপনাদের দেশে বসবাসরত আত্মীয়স্বজনদের বুঝাতে হবে, পুরোনো রাজনীতি দিয়ে দেশের কোনো সমস্যার সমাধান সম্ভব নয়।  তাদেরকে বলতে হবে, নতুন রাজনীতি ও রাজনৈতিক দলের কর্মসূচি নিয়ে।’

তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতিতে কোট-টাই পরা মানুষের অবদানের চেয়ে কৃষক ও কৃষকের ছেলে যারা প্রবাসে রয়েছেন ও কৃষকের মেয়ে যারা গার্মেন্টসে কাজ করেন তাদের অবদান অনেক বেশি। আপনারা রক্ত ঘাম করে বিদেশ থেকে ডলার পাঠান। আর বাংলাদেশের তথাকথিত সাহেবরা সেই ডলার পাচার করে ইউরোপ আমেরিকায় আয়েশি জীবনযাপন করছে।’

এবি পার্টির সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আমাদের প্রবাসী ভাইয়েরা সঠিক সময়ে পাসপোর্ট পাচ্ছেন না। পুরাতন পাসপোর্ট যথাসময়ে নবায়ন করতে পারছে না। দীর্ঘদিন মালয়েশিয়ায় আমাদের শ্রম বাজার বন্ধ রয়েছে। তা উন্মুক্ত করা যাচ্ছে না। যথাযথ সেবা প্রদানে ব্যর্থ হলে দূতাবাসের কর্মকর্তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। যাদের রক্তে ঘামে আমাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে তাদের টিকিয়ে রাখা আমাদের দায়িত্ব।’

এবি পার্টির মালয়েশিয়া শাখার আহ্বায়ক ও কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ড. মুহাম্মদ বেলাল হোসাইনের সভাপতিত্বে ও সদস্য সচিব ড. সোহেল মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, মালয়েশিয়া শাখার নারী বিষয়ক সম্পাদক শবনম রহমান, এনসিপি মালয়েশিয়া শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার এনামুল হক, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মঈনুদ্দিন খন্দকার প্রমুখ।