calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / মিরাজ যা বললেন তৃতীয় বাংলাদেশি হিসেবে নজির গড়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

মিরাজ যা বললেন তৃতীয় বাংলাদেশি হিসেবে নজির গড়ে

আইসিসির এপ্রিলের সেরা ক্রিকেটার বনে গেছেন মেহেদী হাসান মিরাজ। ১১৬ রান ও ১৫ উইকেট নিয়ে এ কীর্তিটা গড়েছেন তিনি। এই কীর্তি বাংলাদেশের হয়ে আর ছিল মোটে দুজনের। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। এবার মিরাজের নামটাও খোদাই হয়ে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৪ মে ২০২৫ • বিকাল ০৩:২৫
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৩৮ বার পঠিত

এই পুরস্কার আরও এক অর্জনের কথা মনে করিয়ে দিল তাকে। ২০১৬ অ-১৯ বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা খেলোয়াড় বনেছিলেন তিনি। সে স্মৃতি রোমন্থনে মিরাজ বলেন, ‘এই মুহূর্তগুলো আমাকে আমার পুরো যাত্রাটাকে মনে করিয়ে দেয়। ২০১৬ আইসিসি অ-১৯ বিশ্বকাপের সেরা খেলোয়াড় হওয়াটা ক্যারিয়ারের শুরুতে অনেক বড় একটা অর্জন ছিল। এই পুরস্কারটা পেয়েও একই রকম স্পেশাল অনুভূতি হচ্ছে।’

তিনি জানান এই পুরস্কার ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা যোগাবে তাকে। তিনি বলেন, ‘আমি সত্যিই উচ্ছ্বসিত। এই পুরষ্কারটা নিজের সেরাটা ঢেলে দিতে ও বিশ্বমঞ্চে বাংলাদেশের সাফল্যে অবদান রাখতে আমার জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা হয়ে থাকবে। ক্রিকেটার হিসেবে আমরা স্বপ্ন দেখি একটা প্রভাব রাখতে, ভক্তদের জন্য আনন্দ এনে দিতে চেষ্টা করি। আইসিসির কাছ থেকে এমন একটা স্বীকৃতি আমাকে আরও ভালোভাবে ও ধারাবাহিকভাবে পারফর্ম করতে অনুপ্রাণিত করবে আমাকে। আমি আমার সতীর্থ, কোচ ও ভক্তদেরকে ধন্যবাদ জানাতে চাই, এই পুরস্কার তাদেরও।’ 

জিম্বাবুয়ে সিরিজে দারুণ পারফর্ম করেছেন ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার। ১১৬ রান করেছেন ২ টেস্টে, আছে একটি সেঞ্চুরি। ১৫ উইকেট নিয়েছেন ১১.৮৬ গড়ে। সিলেটে প্রথম টেস্টে বল হাতে দারুণ করেছিলেন, দুই ইনিংসে তুলে নিয়েছিলেন পাঁচ উইকেট। তবু দলকে জেতাতে পারেননি অবশ্য।

দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করে দলকে বড় রানের দিশা দিয়েছেন। এরপর বল হাতে ৩২ রান খরচায় ৫ উইকেট তুলে নিয়ে দলকে এনে দিয়েছেন ইনিংস ও ১০৬ রানের বিশাল এক জয়। এমন পারফর্ম্যান্সের ফলে তিনি বনে গেছেন সিরিজ সেরা। শেষমেশ একই পারফর্ম্যান্স তাকে এনে দিয়েছে আইসিসির মাসসেরার পুরস্কারও।