calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অর্থনীতি / সাকিবকে বড় অঙ্কের জরিমানা শেয়ারবাজারে অনিয়ম,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

সাকিবকে বড় অঙ্কের জরিমানা শেয়ারবাজারে অনিয়ম,

বাংলাদেশের সাবেক ক্রিকেট অধিনায়ক ও তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে শেয়ারবাজারে কারসাজির দায়ে ২ কোটি ২৬ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এপ্রিলে প্রকাশিত বিএসইসি’র...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ • বিকাল ০৫:৩২
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৯২ বার পঠিত

এই ঘটনায় যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের মধ্যে রয়েছেন আবুল খায়ের (হিরু নামেও পরিচিত), কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাতব্বর, ডিআইটি কো-অপারেটিভ, কাজী ফারিদ হাসান, কাজী ফুয়াদ হাসান, কনিকা আফরোজ, সাজেদ মাতব্বর, মোহাম্মদ বশর, মোনার্ক হোল্ডিংস, মোনার্ক হোটেল অ্যান্ড রিসোর্টস, সফটঅ্যাভিয়ন এবং জাভেদ এ মতিন।

বিএসইসি জানায়, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২৮ অক্টোবর এবং ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দুটি সময়ে এই কারসাজি হয়। ওই সময় সোনালী পেপারের শেয়ারদর ১২৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ৯৫৭ টাকা ৭০ পয়সা।

প্রতারণার মাধ্যমে এই সিন্ডিকেট প্রায় ৩৩ কোটি ৬৩ লাখ টাকা মুনাফা তোলে, পাশাপাশি আরও প্রায় ৫৫ কোটি টাকার সম্ভাব্য মুনাফা অমূল্যায়িত অবস্থায় ছিল। বিএসইসির তদন্তে প্রমাণ মেলে, অভিযুক্তরা একটি সিন্ডিকেট গড়ে কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়িয়েছে। এতে সিকিউরিটিজ আইন লঙ্ঘন হয়েছে।

কমিশনে দেওয়া এক লিখিত বক্তব্যে আবুল খায়ের সাকিবের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এই অনিচ্ছাকৃত ভুলের জন্য। এটি ইচ্ছাকৃত নয়, অজ্ঞতা থেকেই হয়েছে। ভবিষ্যতে আমি আরও সচেতন থাকব।’

শুধু সোনালী পেপার নয়, এপ্রিলে বিএসইসি চারটি কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির দায়ে মোট ২৪ ব্যক্তিকে ৫৪ কোটি টাকা জরিমানা করেছে। এর মধ্যে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সায়েদুর রহমান ও তার সহযোগীরা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজির দায়ে ১ কোটি ৯৭ লাখ টাকা জরিমানা গুনেছেন। নূরজাহান বেগম ও তার সহযোগীদের জরিমানা করা হয়েছে ৭৬ লাখ টাকা।

জেমিনি সি ফুডের শেয়ার নিয়ে কারসাজির দায়ে ৫ জনকে ৩ কোটি ৮৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া আবুল খায়ের ও তার সহযোগীদের আরও ১৯ কোটি টাকা জরিমানা করা হয়েছে এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজির জন্য।