calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / বিএনপি বড় ফ্যাসিস্ট হবে নির্বাচন হলে হাসিনার থেকেও : এনসিপি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

বিএনপি বড় ফ্যাসিস্ট হবে নির্বাচন হলে হাসিনার থেকেও : এনসিপি

ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী বলেছেন, নির্বাচন হলে বিএনপি হাসিনার থেকেও বড় ফ্যাসিস্ট হিসেবে আবির্ভূত হবে। বুধবার (২১ মে) দুপুরে রাজধানীতে এনসিপি ঢাকা মহানগরের আয়োজিত এক বিক্ষোভ...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বুধবার, ২১ মে ২০২৫ • সন্ধ্যা ০৬:৫৮
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৮৬ বার পঠিত

বুধবার সকাল থেকেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে দলটির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদের সমালোচনা করে নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, তারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছেন। তাদের পদত্যাগে বাধ্য করব। এরা বাংলাদেশের অর্থনীতি ও আইন ব্যবস্থাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন।  

তিনি বলেন, আসিফ নজরুল ও সালেহউদ্দিনকে আমরা পদত্যাগ করতে বাধ্য করব। জনগণ যেভাবে আগের শাসকদের ছুড়ে ফেলেছে, আপনাদেরও ছুড়ে ফেলবে। নির্বাচন কমিশন পুনর্গঠন ছাড়া এনসিপি কাউকে ভোটে অংশ নিতে দেবে না। ইসি এখন বিএনপির দলীয় কার্যালয়ের মতো কাজ করছে।  
পাটোয়ারী আরও বলেন, বিএনপি এখন লাশের রাজনীতি শুরু করেছে। আওয়ামী লীগের টাকায় বিএনপি বড় বড় কথা বলছে। এমনকি নগর ভবন বন্ধ করে দিচ্ছে। বাংলাদেশে আর মুজিবীয় সংবিধান চলবে না।  

ড. সালেহউদ্দিনকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি ভারত থেকে এসে দেশটির দালাল হয়ে গেছেন। জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচন হবে না। আপনি ভারতের প্রেসক্রিপশনে কাজ করছেন।  

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে টালবাহানা করছেন। জনগণের রক্তের সঙ্গে বেআইনি কাজ করছেন। এই ঘোষণাপত্র না দিলে আপনাকে দেশে থাকতে দেওয়া হবে না।  

tag ট্যাগ: #বিএনপি