calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / টি-টোয়েন্টি আমাদের আরও শিখতে হবে আমিরাতে হেরে লিটন বলছেন ‘’
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

টি-টোয়েন্টি আমাদের আরও শিখতে হবে আমিরাতে হেরে লিটন বলছেন ‘’

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টাইগারদের লজ্জাজনক হার। অপ্রত্যাশিত হলেও সত্য বাংলাদেশ দলকে দাপটের সঙ্গে সিরিজ হারিয়েছে আমিরাত।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ • সন্ধ্যা ০৭:২৬
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৭০ বার পঠিত

শোচনীয় পরাজয়ের পর অধিনায়ক লিটন দাস বলছেন, এই পরাজয় থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে ঘুরে দাঁড়াতে চাই। বাস্তবে বাংলাদেশের ক্রিকেটের যে চরম অবনতি হয়েছে, তা বলাই বাহুল্য। কিছুদিন আগে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টেস্টে হেরেছে বাংলাদেশ। 

গতকাল আমিরাতে সিরিজ হারের পর বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস বলছেন, ‘সিরিজে এরকম ফলাফল হবে সেটা আমরা আশা করিনি। কারণ আমরা এখানে এসেছিলাম সিরিজ জেতার জন্যই। তবে ক্রিকেট খেলা এমনই, যখন তখন যে কোনও কিছু হতে পারে। আর প্রতিপক্ষ দল ভালো খেলেই জিতেছে, একথা মেনে নিতেই হবে ’।

লিটন আরও বলেছেন, ‘আমাদের ব্যাটসম্যানদের মধ্যে তানজিদ তামিম, জাকের আলি মোটামুটি ভালো ব্যাটিং করেছে। বোলারদের মধ্যেও কয়েকজন ভালোই খেলেছে। কিন্তু আমার মনে হয়, এই হার থেকেই আমাদের শিক্ষা নিতে হবে। আরও উন্নতি করতে হবে।’

লিটন বলেন, ‘আমরা কিছু ভুল আজকে করেছি ব্যাটিংয়েও। এই উইকেটে ও কন্ডিশনে আমাদের প্রত্যাশিত পারফরম্যান্স হয়নি। তিন ম্যাচেই আমরা দ্বিতীয় ইনিংসে বল করেছি। শিশিরই মূল ব্যাপার ছিল, আমার মতে। তারা সত্যিই ভালো খেলেছে। আজকে প্রথম ভাগে তারা ভালো খেলেছে। ভালো বোলিং করেছে তারা, এজন্য বেশি রান করতে পারিনি আমরা। তবে ব্যাটিংয়ে কিছুটা শিশিরের সুবিধা পেয়েছে তারা। যারা ব্যাট করেছে, তাদেরকেও কৃতিত্ব দিতে হবে। তারা অস্থির হয়নি।’

এই সিরিজ শেষে বৃহস্পতিবার বিশ্রাম নিয়ে শুক্র ও শনিবার দুবাইয়ে অনুশীলন করবেন লিটনরা। এরপর উড়াল দেবেন লাহোরের পথে। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু আগামী বুধবার।