এতে আরও বক্তব্য দেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, বিএসইসির কমিশনার মো. মোহসিন চৌধুরী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. মাশরুর রিয়াজ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন, আইসিএমএবির সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনকালে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, পুঁজিবাজারের দুরবস্থা ভালো হওয়ার লক্ষণ নেই। এলডিসি গ্রাজুয়েশনের জন্য পুঁজিবাজারকে উন্নয়নের হাতিয়ার হিসেবে দাঁড়াতে হবে। এজন্য ব্যাংক এবং করের সম্পর্ক যুক্ত একটা প্যাকেজ দরকার। আগামী বাজেটে এর প্রতিফলন থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, রাজনৈতিক প্রভাবের কারণে ৯৬ ও ২০১০ সালের কেলেঙ্কারির ঘটনায় শাস্তি হয়নি। কারসাজিতে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে।