দলের ম্যানেজার নাফিস ইকবাল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, দুই দলে ভাগ হয়ে খেলোয়াড়রা পাকিস্তানে যাচ্ছেন। দ্বিতীয় দলও আজ ইউএই থেকে রওনা দেবে। নাফিস আরও জানান, সব খেলোয়াড় ২৬ মে ভোরের মধ্যেই লাহোরে পৌঁছে যাবে।
এদিকে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা মুস্তাফিজুর রহমান গতকাল তার শেষ ম্যাচ খেলে ফেলেছেন। তিনি খুব শিগগিরই দলের সঙ্গে যোগ দেবেন।