calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপে প্রধান উপদেষ্টার বিষয়ে বিএনপির অবস্থান বদল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপে প্রধান উপদেষ্টার বিষয়ে বিএনপির অবস্থান বদল

বিএনপির কঠোর অবস্থান সত্ত্বেও দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিষয়ে দলের অবস্থান পরিবর্তিত হয়েছে। বিএনপি নেতারা ইতোমধ্যে খালেদা জিয়ার পরামর্শে পরিস্থিতি সামলে চলতে চাচ্ছেন...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন ২০২৫ • দুপুর ১২:৫৪
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৮৪ বার পঠিত

সূত্রে জানা গেছে, ৭ জুন ঈদের দিন রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বিএনপি চেয়ারপারসনকে শুভেচ্ছা জানাতে গেলে খালেদা জিয়া তাদেরকে বলেন, ‘সরকারের সাথে সংঘাতে গেলে বিএনপির কোনো লাভ নেই’।

এই পরামর্শের পর দলের সিনিয়র নেতারা আলোচনা শুরু করেন এবং দলের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য উদ্যোগ নেন।

এরপর ৯ জুন (সোমবার) রাতে স্থায়ী কমিটির বৈঠকে খালেদা জিয়ার পরামর্শ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং দলের মূল অবস্থান থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়া হয়।

ড. ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠকের বিষয়টিও বৈঠকে গুরুত্বের সাথে আলোচিত হয়। এই বৈঠকটি আগামী ১৩ জুন লন্ডনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে ড. ইউনূসের সাথে প্রায় দুই ঘণ্টাব্যাপী আলোচনা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এই বৈঠকে নির্বাচনের রোডম্যাপ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার পরিবেশ এবং অন্যান্য রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চললেও, বিএনপির সিনিয়র নেতারা মনে করেন, এই বৈঠক বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা কমাতে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথ প্রস্তুত করতে সহায়ক হতে পারে।

এদিকে, ৯ জুন সন্ধ্যায় যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। সফরের সময় তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সাথে বৈঠক করবেন এবং ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে তার দ্বিপক্ষীয় বৈঠকও হওয়ার কথা রয়েছে। ১৪ জুন দেশে ফিরে আসবেন প্রধান উপদেষ্টা।

বিএনপির অবস্থান পরিবর্তন এবং ড. ইউনূস ও তারেক রহমানের উচ্চপর্যায়ের বৈঠককে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। এখন দেখার বিষয়, এই আলোচনা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ এবং নির্বাচনের জন্য কী ধরনের ফলপ্রসূ সিদ্ধান্ত এনে দেয়।