calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / বিএনপির জ্যেষ্ঠ নেতারা ৪ মার্চের পদযাত্রায় কে কোথায় থাকবেন?
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

বিএনপির জ্যেষ্ঠ নেতারা ৪ মার্চের পদযাত্রায় কে কোথায় থাকবেন?

১০ দফা দাবিতে আগামী ৪ মার্চ পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচি সফল করতে নেতাদের দায়িত্ব বণ্টন করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩ • বিকাল ০৩:১৮
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৬২ বার পঠিত

পদযাত্রায় দায়িত্বপ্রাপ্ত নেতাদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চট্টগ্রাম মহানগরে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, কুমিল্লা মহানগরে ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, নারায়ণগঞ্জ মহানগরে ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, সিলেট মহানগরে ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, খুলনা মহানগরে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ফরিদপুর মহানগরে ভাইস চেয়ারম্যান আহমদ আযম খান, ঢাকা মহানগর উত্তরে প্রধান সমন্বয়কারী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, রাজশাহী মহানগরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনু, গাজীপুর মহানগরে যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বরিশাল মহানগরে যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, রংপুর মহানগরে সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু এবং ময়মনসিংহ মহানগরে ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে প্রধান সমন্বয়কারী করে এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংশ্লিষ্ট বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সমন্বয়কারী ও সহসাংগঠনিক সম্পাদকদের সহকারী সমন্বয়কারী এবং মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক/আহ্বায়ক, প্রথম যুগ্ম আহ্বায়ক/সদস্য সচিবদের সদস্য করে সমন্বয় টিম গঠন করা হয়েছে।

এ ছাড়া বিভাগ/মহানগরের অধিবাসী জাতীয় নির্বাহী কমিটির নেতা, সাবেক সংসদ সদস্যদের মহানগরের থানা পদযাত্রায় সম্পৃক্ত ও অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।


tag ট্যাগ: #111