calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / পাকিস্তান টি-টোয়েন্টি দলে নেই বাবর-রিজওয়ান-শাহিন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

পাকিস্তান টি-টোয়েন্টি দলে নেই বাবর-রিজওয়ান-শাহিন

পাকিস্তান ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা। দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা পাননি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজম, মোহম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ • দুপুর ০১:৩৪
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৫৫ বার পঠিত

এক সময় যারা পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন, সেই তিন তারকাকেই এবার সরে যেতে হচ্ছে জায়গা করে দিতে উঠতি ক্রিকেটারদের।

সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের নতুন কোচ মাইক হেসন এবং অধিনায়ক সালমন আলি আঘার সঙ্গে আলোচনা করে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচক কমিটি।

তিন ক্রিকেটারের সাম্প্রতিক পারফরম্যান্স দলকে বারবার হতাশ করেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ০-২ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারের পর থেকেই সমালোচনার মুখে পড়েন রিজওয়ান ও বাবর।

সেই সিরিজে অধিনায়ক ছিলেন রিজওয়ান, খেলেছিলেন বাবরও। এরপর তারা নিউজিল্যান্ড সিরিজেও সুযোগ পাননি। এবার বাংলাদেশের বিরুদ্ধেও তাদের বিবেচনায় রাখা হয়নি।

এক নির্বাচক বলেছেন, 'বাবর ও রিজওয়ানের স্ট্রাইক রেট এবং মন্থর ব্যাটিংয়ের জন্য অনেক ম্যাচ হাতছাড়া হয়েছে।'

কোচ মাইক হেসন নাকি এই সিরিজের দলে বাবর ও রিজওয়ানকে রাখতে চেয়েছিলেন। কিন্তু নির্বাচক কমিটির সদস্য প্রাক্তন ক্রিকেটার আকিব জাভেদ পরামর্শ দেন তরুণ প্রতিভাদের দিকে নজর দিতে। নির্বাচক কমিটির প্রধান সরফরাজ আহমেদও এই সিদ্ধান্তের পক্ষে ছিলেন।

শাহিন শাহ আফ্রিদি নিউজ়িল্যান্ড সিরিজে সুযোগ পেয়েছিলেন। কিন্তু চারটি ম্যাচে মাত্র ২ উইকেট এবং ১০.২৩ ইকোনমি রেট—এই পারফরম্যান্সই তার বিরুদ্ধে গিয়েছে। তাকেও বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দলে রাখা হয়নি।

পাকিস্তান এখন আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে দল গঠন করছে। তাই নতুন মুখদের সুযোগ দেওয়া হচ্ছে। তিন সিনিয়র ক্রিকেটারকে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশের বিরুদ্ধে ২০, ২২ ও ২৪ জুলাই তিনটি টি-টোয়েন্টি ম্যাচের পর পাকিস্তান খেলবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজ (ফ্লোরিডা)। এরপর আফগানিস্তান, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও রয়েছে টি-টোয়েন্টি সিরিজ।

এই ধারা বজায় থাকলে পাকিস্তান দলে দীর্ঘদিন দেখা নাও যেতে পারে বাবর, রিজওয়ান ও শাহিনকে। তবে নির্বাচকরা জানিয়েছেন, 'কারও জন্য দরজা বন্ধ হয়ে যায়নি।'