গল টেস্টে দিনের শুরুতেই ৪৫ রানের মধ্যে ৩ উইকেট খুইয়ে বসে বাংলাদেশ। সেখান থেকেই অভিজ্ঞ মুশফিকুর রহিমকে নিয়ে ব্যাটিংয়ের হাল ধরেন শান্ত। তাদের দৃঢ়তায় এখন শ্রীলঙ্কাকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে সফরকারীরা।

আর সেঞ্চুরি তুলে নিয়ে নিজের আত্মবিশ্বাসের জানান দিলেন অধিনায়ক শান্ত। ক্যারিয়ারের ষষ্ঠ এবং শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেওয়ার পথে ১১টি চার এবং ১টি ছক্কা হাঁকিয়েছেন এই বাংলাদেশি ব্যাটার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত গল টেস্টের প্রথম ইনিংসে ৭৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৩৯ রান। ১০১ রানে ব্যাট করছেন শান্ত, অন্যপ্রান্তে ৮৭ রান নিয়ে সেঞ্চুরির দিকে ছুটছেন মুশফিকও।