calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / বাংলাদেশ, নিল ব্যাট করার সিদ্ধান্ত আবারও টস জিতল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ, নিল ব্যাট করার সিদ্ধান্ত আবারও টস জিতল

প্রথম টেস্টে টস ভাগ্যটা বাংলাদেশের পক্ষ নিয়েছিল। সে ম্যাচে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিয়েছিলেন ব্যাট করার সিদ্ধান্ত। সে ভাগ্যটা গলের পর কলম্বোতেও অধিনায়ক শান্তকে সঙ্গ দিল।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৫ জুন ২০২৫ • সকাল ১১:৫৬
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৪০৫ বার পঠিত

এবারও টসে জিতেছে বাংলাদেশই। প্রথম ম্যাচের মতোই শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারীরা।

বাংলাদেশ এই টেস্টে খেলছে দুটো পরিবর্তন নিয়ে। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ফিরছেন একাদশে। আগের টেস্টে তিনি দলে জায়গা পাননি জ্বরের কারণে। তিনি ফেরায় দল থেকে বাদ পড়েছেন জাকের আলী অনিক।

এদিকে এই টেস্টেও চোটের কারণে দল থেকে বাদ পড়ার ঘটনা ঘটেছে। এবার এই খেলোয়াড়টি হলেন প্রথম টেস্টের অন্যতম সেরা বোলার হাসান মাহমুদ। তার জায়গায় ফিরেছেন এবাদত হোসেন। দুই বছর পর বাংলাদেশের টেস্ট একাদশে ফিরে এসেছেন তিনি।

বাংলাদেশ একাদশ-
সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, নাহিদ রানা, এবাদত হোসেন।