calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অপরাধ / নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও করা হয় ছাত্রলীগ সভাপতি সুমনের নেতৃত্বে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও করা হয় ছাত্রলীগ সভাপতি সুমনের নেতৃত্বে

কুমিল্লার মুরাদনগরে চাঞ্চল্যকর ধর্ষণকাণ্ডের মূল রহস্য ধীরে ধীরে উদঘাটিত হচ্ছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এই ঘটনার নেপথ্যে রয়েছে বলে জানা গেছে। রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী সুমনের নেতৃত্বে...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৯ জুন ২০২৫ • দুপুর ০২:২৬
history আপডেট: ১ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ৪১০ বার পঠিত

সরেজমিন ঘুরে জানা গেছে, মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর গ্রামের ওই নারীর স্বামী সৌদি আরব প্রবাসী। তার সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল স্থানীয় যুবক ফজর আলীর। সেই সূত্র ধরে গত বৃহস্পতিবার রাতে ওই নারীর ঘরে প্রবেশ করেন ফজর আলী। তাকে ধরতে ছাত্রলীগ নেতা সুমনের নেতৃত্বে কয়েকজন ফাঁদ পাতে। পরে পরিকল্পনামাফিক নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও করে তা ছড়িয়ে দেওয়া হয়।

এ বিষয়ে রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন বলেন, এটা স্রেফ একটা পরকীয়ার ঘটনা। ফজর আলীর সঙ্গে ওই নারীর দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক চলছিল। বৃহস্পতিবার ফজর আলী ওই বাড়ির দিকে রওনা করলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমনের নেতৃত্বে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী তাকে হাতেনাতে ধরার জন্য ফাঁদ পাতে। এ সময় ফজর আলী ওই নারীর ঘরে প্রবেশ করলে ছাত্রলীগ সভাপতি সুমনসহ তার সঙ্গীরা তাদেরকে হাতেনাতে আটক করে। প্রথমে ফজর আলীকে বেধড়ক পিটিয়ে তার হাত-পা ভেঙে দেওয়া হয়। এসময় ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং ভিডিও ধারণ করা হয়। পরে পরিকল্পিতভাবে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। আমরা এ ঘটনায় জড়িত সুমনসহ সবাইকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। পরকীয়ার ঘটনায় জড়িত ফজর আলীর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। 

স্থানীয় ইউপি সদস্য আব্দুল করিম বলেন, আমরা আগে থেকেই জানি ফজর আলীর সঙ্গে ওই নারীর পরকীয়ার সম্পর্ক রয়েছে। আমরা জানতে পেরেছি সেদিন রাতে মূলত ফজর আলী এবং ওই নারী পারস্পরিক সম্মতিতে ওই ঘরে ছিলে। কিন্তু তাদেরকে হাতেনাতে ধরার জন্য নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সুমন ফাঁদ পেতে থাকে। তার সঙ্গে আরো ১০-১২ জন নেতাকর্মী ছিল। পরিকল্পিতভাবে ওই নারীকে বিবস্ত্র করা, নির্যাতন করা সব কিছুর নেপথ্যের নায়ক ছাত্রলীগ সভাপতি সুমন। আমরা শুনেছি পুলিশ তাকে গ্রেফতার করেছে। তার নেতৃত্বে যারাই এ ঘটনা ঘটিয়েছে আমরা তাদের শাস্তি দাবি করছি। পাশাপাশি ফজর আলীর বিরুদ্ধেও বিচার দাবি করছি। 

আওয়ামী লীগ নেতা ইউসুফ আবদুল্লাহ হারুনকে ফুল দিচ্ছেন ছাত্রলীগ নেতা সুমন (ডানে)। ফাইল ছবি

স্থানীয় বাহেরচর এলাকার বাসিন্দা আবুল কালাম বলেন, ছাত্রলীগ নেতা সুমনের নেতৃত্বে একদল বখাটে দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপকর্ম করে আসছে। তারা রাতের অন্ধকারে গ্রামের অলিগলিতে ঘুরে ঘুরে শুধু এসব খুঁজে বেড়ায়। কার ঘরে কে প্রবেশ করছে এবং কে পরকীয়ায় লিপ্ত হচ্ছে এসব ধরার জন্যই তারা ফাঁদ পেতে থাকে। এগুলোকে ফিটিং কেস বলা হয়। এসব করে তারা মানুষকে জিম্মি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার। 

তবে এ বিষয়ে স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকজনের সঙ্গে কথা বললেও তারা বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি হননি।