calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অপরাধ / বগুড়ায় অপহরণ ৩ শিক্ষার্থী , নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

বগুড়ায় অপহরণ ৩ শিক্ষার্থী , নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

বগুড়ায় তিন শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়। শুক্রবার (৪ জুলাই) ভোরে বগুড়া শহরের মালতিনগর...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই ২০২৫ • বিকাল ০৫:৩৯
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩৮৮ বার পঠিত

সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর তিনজন শিক্ষার্থীকে অপহরণ করে একটি বাসায় আটকে রেখে তাদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়।

খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল মালতীনগর স্টাফ কোয়ার্টার এলাকায় অভিযান শুরু করলে শুক্রবার ভোরে অপহৃত তিনজন শিক্ষার্থীকে অপহরণকারীরা ছেড়ে দেয়। পরে সেনাবাহিনী সদস্যরা অপহরণকারীদের অবস্থান করা বাসায় অভিযান চালিয়ে চারজনকে আটক করে। এ সময় সেখান থেকে ৭টি দেশীয় ধারালো অস্ত্র, ১৩টি সিমকার্ড, ৩টি ফাঁকা স্ট্যাম্প, ২৭ লাখ ৫০ হাজার টাকার একটি চেক, একটি কম্পিউটার, বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের মদের বোতল, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাদের জব্দকৃত আলামতসহ বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, আটকদের নামে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছে।

tag ট্যাগ: #অপহরণ