ম্যাচের ৪১, ৪৩, ৬০ ও ৭৯ মিনিটে গোল করেন সাবিনা। সুমাইয়া ১০ ও ৫৩ মিনিটে জোড়া গোল করেন। হ্যাটট্রিক পূর্ণ করেন ৫৮ মিনিটে। শেরিংয়ের গোল দুটি ৪৯ ও ৫৫ মিনিটে।
ঋতুপর্ণা ২৪ মিনিটে, মনিকা ৪৭ মিনিটে ও শারন ৯০ মিনিটে গোল করেছেন। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন মাতসুশিমা সুমাইয়া।
দ্বিতীয়বারের মতো ভুটানের নারী লিগে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে উচ্ছ্বসিত সুমাইয়া বলেন, ‘আমার এই পারফরম্যান্সের সব কৃতিত্ব সতীর্থদের।’
টেস্ট অধিনায়ক হতে চান তাইজুল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০১:৪৮ পিএম

আরও একবার টেস্টের নেতৃত্ব পাওয়ার ইচ্ছা জানিয়েছেন তাইজুল। ছবি: সংগৃহীত
অধিনায়ক হওয়ার ইচ্ছা বহুবার বলেছেন তাইজুল ইসলাম। শেষ দুবছরে যুক্তিও টেনেছেন অনেকবার। নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার পর আলোচনায়ও আছেন। এবার আরেকবার সরাসরি নেতৃত্বের ইচ্ছা জানিয়েছেন টাইগার স্পিনার।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে তাইজুল জানিয়েছেন, লোভ থেকে নয়, দায়িত্ব নিতেই তিনি টেস্ট দলের নেতৃত্ব চান। সুযোগ পেলে সেরাটা দেওয়ার প্রত্যয়ও শুনিয়েছেন দলের অভিজ্ঞ এই ক্রিকেটার। বিভিন্ন সূত্র বলছে, টেস্ট অধিনায়ক হওয়ার তালিকায় ভালোভাবেই আছেন তাইজুল।
টাইগার স্পিনার বলেছেন, ‘আমার মনে হয়, অধিনায়ককে জায়গা দেওয়া জরুরি এবং তার কথা মূল্য দেওয়া উচিত। আমি মনে করি না যে আমি এটা (অধিনায়কত্ব) করতে পারব না। এটা লোভের বিষয় না।
তাইজুল বলেছেন, ‘অধিনায়ক হিসেবে দৃষ্টিভঙ্গি থাকা জরুরি—দুই বছর পর আমি আমার দলকে কোথায় দেখতে চাই, সেই লক্ষ্য থাকতে হয়। টিম ম্যানেজমেন্ট ও কর্মকর্তাদেরও একই দৃষ্টিভঙ্গি থাকা দরকার।’
গত মাসে শান্তকে সরিয়ে ওয়ানডের দায়িত্ব দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। টেস্টেও মিরাজই তার স্থলাভিষিক্ত হতে পারেন বলে ক্রিকেটপাড়ায় গুঞ্জন। তবে তিন ফরম্যাটে তিন অধিনায়কের পুরোনো ফর্মুলায় হাঁটতে পারে বিসিবি। ওয়ানডেতে মিরাজ, টি-টোয়েন্টিতে লিটন দাস এবং এখনও ঠিক হয়নি বাংলাদেশের টেস্ট অধিনায়ক কে হবেন। সেখানে মিরাজ-লিটনদের বড় প্রতিদ্বন্দ্বী হতে পারেন অভিজ্ঞ তাইজুল।













