calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / ক্ষমতায় যাওয়ার জন্য হয়নি’ ‘বৈষম্যবিরোধী আন্দোলন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

ক্ষমতায় যাওয়ার জন্য হয়নি’ ‘বৈষম্যবিরোধী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলন নির্বাচন কিংবা ক্ষমতায় যাওয়ার জন্য হয়নি। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশসহ নাগরিকদের সমঅধিকার নিশ্চিতের জন্য এ আন্দোলন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ • দুপুর ০২:৪৪
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১১০ বার পঠিত

ফয়জুল করীম বলেন, মানুষ কেন আপনাদের ভোট দিবে? যারা ক্ষমতায় যেতে চান, তারা যুক্তিযুক্তভাবে উপস্থাপন করেন। দলিল দেন, আপনারা কী বলে মানুষের কাছে ভোট চাইতে যাবেন?

তিনি বলেন, বিএনপি আওয়ামী লীগ না থাকলে ক্ষমতায় কারা আসবে? ৯২ শতাংশ মুসলমানদের দেশে ইসলাম আসবে।

গরিব বন্ধুদের উদ্দেশে ফয়জুল করীম বলেন, আপনারা কেন ইসলামকে পছন্দ করেন না। ইসলাম তো আসছে গরিবদের জন্য। অনেকেই মনে করেন, ইসলাম আসলে অনেক অসুবিধা। ইসলাম ক্ষমতায় আসলে আপনাদের কোনো অসুবিধাই থাকবে না। শুধু সুবিধা আর সুবিধা আসবে। ইসলাম ক্ষমতায় আসলে একজনও না খেয়ে থাকবে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি মুফতি সাইদ আহমদ সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। বিশেষ বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ আরিফ বিন মেহের উদ্দিন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন- জেলা শাখার সাধারণ সম্পাদক এম এন মাহামুদুল হাসান, নরসিংদী-১ সদর আসনের প্রার্থী শওকত হোসেন সরকার, নরসিংদী-২ পলাশ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মুহসিন আহাম্মেদ, নরসিংদী-২ শিবপুর আসনের প্রার্থী মাওলানা ওয়ায়েজ হোসেন ভূইয়া, নরসিংদী-৪ মনোহরদী-বেলাবো আসনের প্রার্থী সাইফুল্লাহ প্রধান, নরসিংদী-রায়পুরা আসনের প্রার্থী মাওলানা মুহাম্মদ বদরুজ্জামান প্রমুখ।