calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / বিমানের ক্রিকেট টুর্নামেন্ট ‘জুলাই পুনর্জাগরণ ২০২৫’ উপলক্ষে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বিমানের ক্রিকেট টুর্নামেন্ট ‘জুলাই পুনর্জাগরণ ২০২৫’ উপলক্ষে

‘জুলাই পুনর্জাগরণ ২০২৫’ উপলক্ষে ২৬ জুলাই অনুষ্ঠিত হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আয়োজিত প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট। এর উদ্বোধন করেন বিমানের এমডি ও সিইও ড. সাফিকুর রহমান।

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৭ জুলাই ২০২৫ • দুপুর ০১:১৬
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৭৪ বার পঠিত

চারটি দল—পদ্মা, মেঘনা, যমুনা ও কর্ণফুলী—এই আয়োজনে অংশ নেয়। জমজমাট ফাইনাল ম্যাচে পদ্মা দলকে হারিয়ে মেঘনা দল জয় তুলে নেয়। শেষ ওভারে মাত্র পাঁচ রান প্রয়োজন ছিল জয় নিশ্চিত করতে। 


সেই চাপ সামলে ১১৮ রান করে অপরাজিত চ্যাম্পিয়ন হয় মেঘনা। রানার্সআপ হয় পদ্মা দল। ফাইনাল ম্যাচে দারুণ খেলায় রাব্বি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

খেলা শেষে বিমানের ক্রীড়া অঙ্গনের পরিচিত মুখ শাকিল মেরাজ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। পুরো টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন বিমানের কর্মী ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানওয়ার হোসেন, হাসানুজ্জামান (ঝাড়ু) এবং তরুণদের নিয়ে গঠিত একটি কমিটি।

ম্যাচের আম্পায়ার ছিলেন বিমান কর্মী ও বিসিবি অনুমোদিত আম্পায়ার হায়দার।