calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অপরাধ / চাকরি ছেড়ে ডাকাতি স্ত্রীর বিলাসী চাহিদা মেটাতে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

চাকরি ছেড়ে ডাকাতি স্ত্রীর বিলাসী চাহিদা মেটাতে

মাত্র এক মাস আগে নতুন বউ ঘরে তুলেছিলেন তরুণ পারেখ। বিবিএ পাস করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে এক্সিকিউটিভ পদে চাকরি করতেন। কিন্তু চাকরির বেতন দিয়ে স্ত্রীর বিলাসী চাহিদা মেটানো সম্ভব হচ্ছিল না। শেষমেশ চাকরি ছেড়ে নামলেন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৭ জুলাই ২০২৫ • বিকাল ০৩:১৬
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১২২ বার পঠিত

ভারতের রাজস্থানের জাম্বরামগড় এলাকার এই যুবক স্ত্রীকে সুখী রাখতে যে পথে পা রাখেন, তা সামনে আসতেই স্থানীয় মহলে উঠে আলোচনা-সমালোচনা।

 

শনিবার (২৬ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়।

 

পুলিশ জানায়, চাকরি থাকাকালীন পারেখ স্ত্রীর দিন দিন বাড়তে থাকা চাহিদা সামাল দিতে পারছিলেন না। স্ত্রীর চাপেই তিনি চাকরি ছেড়ে অপরাধের জগতে পা রাখেন।

তদন্তে উঠে এসেছে, জাম্বরামগড় থেকে জয়পুরে গিয়ে নানা সময়ে চুরি ও ছিনতাই করতেন তিনি। অত্যন্ত পরিকল্পিতভাবে এবং সতর্কতার সঙ্গে এসব ঘটাতেন যাতে কারও সন্দেহ না হয়।

 

সম্প্রতি জয়পুরের ট্রান্সপোর্ট নগর এলাকায় এক প্রৌঢ়ার গলা থেকে সোনার হার ছিনতাইয়ের ঘটনায় তার নাম উঠে আসে।

 

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শুক্রবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছেন।

 

তবে এই ঘটনায় তার স্ত্রী কিছুই জানতেন না বলে দাবি করেছেন। পুলিশ এখন তদন্ত করছে তরুণ পারেখ অন্য কোনও চক্রের সঙ্গে যুক্ত ছিলেন কি না।