ফ্লোরিডার চেস স্টেডিয়ামে মেজর লিগ সকারে বাংলাদেশ সময় রোববার সকালে ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
ম্যাচে বল দখলে এগিয়ে ছিল মায়ামি। ৫৭ শতাংশ বলের দখল রেখে ১৩টি শট নেয় তারা যার ৩টি ছিল লক্ষ্যে। বিপরীতে ৮ শটের ৪টি লক্ষ্যে রাখতে পারে সিনসিনাটি।
২২ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার পাচে মায়ামি। ২৫ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে সিনসিনাটি। তাদের সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া।