calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অর্থনীতি / বাংলাদেশ শুল্ক আলোচনায় যুক্তরাষ্ট্রের ইতিবাচক সংকেত পেল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ শুল্ক আলোচনায় যুক্তরাষ্ট্রের ইতিবাচক সংকেত পেল

আরোপিত ৩৫ শতাংশ শুল্ক কমানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের ইতিবাচক সংকেত পেয়েছে বাংলাদেশ। বুধবার সকালে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান গণমাধ্যমকে এমনটি জানান। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে গণমাধ্যমকে তিনি বলেন, নির্ধারিত...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৩০ জুলাই ২০২৫ • দুপুর ০২:১৩
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৯৪ বার পঠিত

তিন দিনের আলোচনা শেষে বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত শুল্কনীতির ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে।  দুই দেশের মধ্যে শুল্ক ও অশুল্ক বাধা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বাণিজ্যসচিব।

এই আলোচনা মূলত শুল্কছাড়ের সম্ভাব্য পথ খুঁজে বের করতেই হচ্ছে। আগামী ১ আগস্ট থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত পারস্পরিক শুল্কহার প্রযোজ্য হবে সংশ্লিষ্ট দেশগুলোর ক্ষেত্রে।

আলোচনার তৃতীয় দিনে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিরাও অংশ নেবেন। তবে তারা মূল আলোচনায় অংশ নেবেন না, বরং সরকারের প্রতিনিধিদলের অংশ হিসেবেই ওয়াশিংটনে থাকবেন।

বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। দলে আরও আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্যসচিব মাহবুবুর রহমান এবং অতিরিক্ত সচিব নাজনীন কাওসার চৌধুরী।

যুক্তরাষ্ট্র পক্ষের নেতৃত্ব দিচ্ছেন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেনডন লিঞ্চ। তার সঙ্গে আছেন বাণিজ্য ও শুল্কবিষয়ক কর্মকর্তারা।

এরই মধ্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কিছু পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। পাশাপাশি আগামী পাঁচ বছরে ২৫টি বোয়িং বিমান কেনা এবং সাড়ে তিন মিলিয়ন টন গম আমদানির প্রতিশ্রুতি দিয়েছে।

tag ট্যাগ: #বাংলাদেশ