লিটন দাসরা শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিরুদ্ধে পরপর টি-টোয়েন্টি সিরিজ জিতেছে, দলের আদল বেশ ভালোই। তবু আরও কিছু ব্যাটার ও বোলার খুঁজে বের করতে পারলে সেটা যথেষ্ট বিকল্প এনে দেবে, ‘ঘরোয়া টি২০ টুর্নামেন্ট না হলে বলা কঠিন (পাওয়া যাবে কিনা), একবার কিছু পারফর্মার পেয়ে গেলে আমরা তাদের গড়ে তুলতে পারব কারণ বিশ্বকাপের প্রস্তুতির জন্য তাদের হাতে ছয় মাস সময় থাকবে।’ গত বছর জাতীয় লিগের টি-টোয়েন্টি আসর হয়েছিলো সিলেটে, বিপিএলের ঠিক আগে হওয়ায় সূচি ছিলো ঠাসা। বিসিবি কর্মকর্তারা নিশ্চিত করেছেন এবার এই টুর্নামেন্ট হবে তিন ভেন্যুতে। থাকবে বিরতি। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৪ অক্টোবর পর্যন্ত হবে খেলা। টুর্নামেন্টে যাতে ভালো উইকেটে খেলা হয় সেদিকটাও মাথায় রাখবেন তারা।
এদিকে স্থগিত হয়ে যাওয়া বাংলাদেশ ক্রিকেট লিগ (বিএসএল)’র চারদিনের প্রতিযোগিতা আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়ার কথা আছে। সেখানে একটি বিদেশি দল যেমন শ্রীলঙ্কা ‘এ’ বা আফগানিস্তান ‘এ’ টুর্নামেন্টে খেলতে পারে কিনা তা নিয়ে আলোচনা চলছে, বিসিবি চায় ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়ন।