calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / আইনি ভিত্তি দিতে হবে একমত হওয়া বিষয়গুলোকে: আখতার হোসেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

আইনি ভিত্তি দিতে হবে একমত হওয়া বিষয়গুলোকে: আখতার হোসেন

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, রাজনৈতিক দলগুলোর একমত হওয়া বিষয়গুলোকে আইনি ভিত্তি দিতে হবে। অন্যথায় এর কোনো মূল্য থাকবে না।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ • দুপুর ১২:১১
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৫২ বার পঠিত

তিনি বলেন, একটি ঐতিহাসিক দলিল হিসাবেই থাকবে। আর এটি দুই বছরের প্রস্তাবকে এনসিপি নাকচ করছে। এমনটি হলে আমরা সই করব না। কারণ পরবর্তী সরকার এর স্বীকৃতি দেবে এমন কথা ফাঁকিবাজি ছাড়া আর কিছুই নয়। 

এনসিপির সদস্য সচিব বলেন, ৩৬ জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। এ নিয়ে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এর আইনি ভিত্তি দিতে হবে। এর ব্যত্যয় হলে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে নিয়ে ঐকবদ্ধভাবে আদায় করা হবে। আর ঐকমত্য কমিশনের একমত হওয়া বিষয়গুলো নিয়ে জুলাই সনদও হতে হবে আইনিভাবে। 

তিনি বলেন, আরেকটি বিষয় হলো-অনেকে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদকে গুলিয়ে ফেলেন। অথচ দুটি বিষয় আলাদা। সনদের মাধ্যমে রাষ্ট্র কাঠামোর বিষয়গুলো সন্নিবেশিত হবে। আর ঘোষণাপত্রে জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ। 

আখতার বলেন, তিনি জানান, জুলাই ঘোষণাপত্রের ড্রাফট হাতে পেয়েছেন। সরকারের কাছে সংশোধনী দেবেন। তিনি জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি দাবি করেন।