calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / রাজধানীতে এনসিপি ও ছাত্রদলের সমাবেশ ঘিরে কড়া নিরাপত্তা, তীব্র যানজট
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

রাজধানীতে এনসিপি ও ছাত্রদলের সমাবেশ ঘিরে কড়া নিরাপত্তা, তীব্র যানজট

ঢাকা: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের উদ্যোগে শাহবাগে ‘ছাত্র সমাবেশ’ এবং এনসিপির উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ আয়োজন করা হয়েছে। ফলে সমাবেশ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৩ আগস্ট ২০২৫ • বিকাল ০৩:৩৮
history আপডেট: ১ বছর আগে
timer ৬ মিনিট পড়ার সময়
visibility ১১৫ বার পঠিত

অন্য দিকে রোববার (৩ আগস্ট) সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়া রাজধানীবাসী যাতায়াত, একযোগে এইচএসসি ও বিসিএস পরীক্ষার চাপের প্রভাব পড়েছে সড়কে। এ কারণে দীর্ঘ যানজটে ও যানবাহনের ধীরগতিতে বিপাকে পড়েছেন কর্মজীবী রাজধানীবাসী।

রোববার (৩ আগস্ট) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে যানজটের এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সড়কে গাড়ির চাপ বাড়তে থাকে। রাজধানীর বাস স্ট্যান্ডগুলোতে অপেক্ষমাণ অফিসগামী ও কর্মজীবী যাত্রীদের গণপরিবহনের গেটে ধাক্কাধাক্কি করে উঠতে দেখা গেছে।

টেকনিক্যাল মোড় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন ফার্মগেটগামী বেসরকারি চাকরিজীবী রাহাত চৌধুরী। তিনি বলেন, গাড়িতে পা রাখার জায়গা নেই। আবার যে যানজট গাড়িতে উঠলেও কখন গন্তব্যে পৌঁছাবো বলা কঠিন।  

সিএনজিচালক আলামিন হোসেন বলেন, টেকনিক্যাল সিগন্যাল থেকে শ্যামলী পর্যন্ত আসতেই ৩৫ মিনিট লাগছে। যানজট না থাকলে আসতে সর্বোচ্চ ১০ মিনিট লাগতো।

 হেলপার মো. রোকন বলেন, ‘আজকে রাজনৈতিক দলের সমাবেশ ও ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় থাকায় সকাল থেকেই সড়কের জ্যাম পাইছি। আরও জ্যাম বাড়তে পারে’।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগ ও আশপাশের এলাকায় একাধিক রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচি থাকায় ওই অঞ্চলে যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় সমাবেশ ও অনুষ্ঠান চলাকালীন প্রচুর জনসমাগম হবে। ফলে বিশেষ করে শাহবাগ ক্রসিং দিয়ে যান চলাচল করানো সম্ভব হবে না।

এজন্য গণবিজ্ঞপ্তিতে যান চলাচলের বিকল্প রুট ও ডাইভারশনের কথা জানানো হয়। সেগুলো হলো-

১. হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় উত্তর দিক থেকে আসা যানবাহন শাহবাগের দিকে না গিয়ে হেয়ার রোড/মিন্টু রোড হয়ে চলাচল করবে।

২. কাটাবন মোড় পশ্চিম দিক থেকে আসা যানবাহন শাহবাগে না গিয়ে নীলক্ষেত/পলাশী অথবা সোনারগাঁও রোড হয়ে বাংলামোটর লিংক রোড দিয়ে চলবে।

৩. মৎস্য ভবন মোড়, হাইকোর্ট/কদম ফোয়ারা থেকে আসা যান চলবে হেয়ার রোড/শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি হয়ে। কাকরাইল দিক থেকে আসা যানবাহন হাইকোর্ট হয়ে গুলিস্তান/ঢাবির দিকে যাবে।

৪. টিএসসি/রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর বা নীলক্ষেত থেকে আসা যান শাহবাগ এড়িয়ে দোয়েল চত্বর/নীলক্ষেত হয়ে চলবে। এ ছাড়া শহীদ মিনার সংলগ্ন সড়ক ও সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথ যথাসম্ভব পরিহার করতে বলা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে রাজধানীবাসীদের এইচএসসি ও বিসিএস পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে রওয়ানা হওয়ার জন্য অনুরোধ জানানো হয়।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বাংলানিউজকে বলেন, নিয়মিত যেসব পুলিশ সদস্য ওইসব এলাকায় দায়িত্ব পালন করেন তারা তো থাকবেনই। সঙ্গে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ডাইভারশনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এইচএসসি ও বিসিএস পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার অনুরোধ রইলো।