calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সম্পাদকীয় / চিকিৎসা খাতে হৃদরোগীদের জন্য স্বস্তির খবর
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সম্পাদকীয় বিশেষ প্রতিবেদন

চিকিৎসা খাতে হৃদরোগীদের জন্য স্বস্তির খবর

সরকার চিকিৎসা খাতে সংস্কার সাধনের অংশ হিসাবে সম্প্রতি যে সিদ্ধান্ত নিয়েছে, তা জনগণের, বিশেষ করে হৃদরোগীদের জন্য একটি বড় ধরনের সুসংবাদ নিয়ে এসেছে। দেশে বিক্রি হওয়া যুক্তরাষ্ট্রের তিনটি বড় কোম্পানির করোনারি স্টেন্টের...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বুধবার, ৬ আগস্ট ২০২৫ • বিকাল ০৪:৫৩
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩০৪ বার পঠিত

স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞদের মতে, এই মূল্য হ্রাস সাধারণ মানুষের হৃদরোগ চিকিৎসায় বড় ধরনের স্বস্তি নিয়ে আসবে। স্টেন্টের দাম হ্রাস পাওয়ায় সরকারি-বেসরকারি উভয় হাসপাতালেই চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে এবং সাশ্রয়ী মূল্যে রোগীরা উন্নত সেবা নিতে পারবেন। উল্লেখ্য, হার্টের রিং নিয়ে বছরের পর বছর সিন্ডিকেটের বাণিজ্য হৃদরোগ চিকিৎসায় নৈরাজ্যের ভয়াবহ চিত্রকেই প্রকাশ করেছে। বিগত সরকারের আমলে দেশের স্বাস্থ্য খাতের এমন অনিয়ম-অব্যবস্থাপনা, সেই সঙ্গে অদক্ষ পরিচালনার চিত্র একাধিকবার সংবাদমাধ্যমে উঠে এলেও কার্যত পরিস্থিতির কোনো উন্নতি হতে দেখা যায়নি।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এ খাতে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার লক্ষ্যে বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় হৃদরোগীদের জীবনদায়ী চিকিৎসাসামগ্রী করোনারি স্টেন্টের (হার্টের রিং) দাম কমানোর সিদ্ধান্ত আসতে দেখলাম আমরা। এ সিদ্ধান্তকে সাধুবাদ দিতেই হবে। বলা বাহুল্য, দেশে দুর্নীতি-জরাগ্রস্ত খাতগুলোর অন্যতম স্বাস্থ্য খাত। এ খাতের রন্ধ্রে রন্ধ্রে যে অনিয়ম রয়েছে, আমরা আশা করব, সরকার সেদিকে নজর দিয়ে কার্যকর সংস্কার করে তা দূরীকরণে সফল হবে। স্বাস্থ্য খাতের দৃশ্যমান ক্ষতগুলো এভাবে উপশম করার পাশাপাশি অদৃশ্য ক্ষতগুলোও শনাক্ত করে যথাসম্ভব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, এটাই প্রত্যাশা।