calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / দুপ্লানতিস ১৩তম বারের মতো বিশ্বরেকর্ড ভাঙলেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

দুপ্লানতিস ১৩তম বারের মতো বিশ্বরেকর্ড ভাঙলেন

নিজেই বিশ্বরেকর্ড গড়ছেন, নিজেই আবার তা ভাঙছেন। সুইডেনের আর্মান্ড ‘মন্ডো’ দুপ্লানতিসের কাছে বিষয়টা নেহায়েত ডালভাতই হয়ে গেছে। সেই দুপ্লানতিস আবারও নিজেরই পোল ভল্টের বিশ্বরেকর্ড ভেঙে ফেলেছেন। মঙ্গলবার বুদাপেস্টে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট ২০২৫ • দুপুর ০১:৪১
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১২৭ বার পঠিত

২৫ বছর বয়সী দুপ্লানতিস দ্বিতীয় চেষ্টায় এই উচ্চতা পার করেন। তিনি ২০২৫ সালে এই নিয়ে তৃতীয়বার নতুন রেকর্ড গড়লেন। এর আগে ফেব্রুয়ারিতে ফ্রান্সের ক্লেরমঁ-ফেরঁতে ৬.২৭ মিটার এবং জুনে স্টকহোমে ৬.২৮ মিটার লাফিয়েছিলেন।

এদিন দুপ্লানতিস প্রথম চেষ্টায় ৬.১১ মিটার পার করে এগিয়ে যান গ্রিসের ইমানুয়েল কারালিস (৬.০২ মিটার) এবং অস্ট্রেলিয়ার কার্টিস মার্শাল (৫.৮৩ মিটার)-এর চেয়ে। এরপর ৬.২৯ মিটারের চেষ্টায় তিনি এক পা ও পেট দিয়ে বার ছুঁয়ে ফেললেও সেটি পড়ে যায়নি, আর রেফারি লাফটি বৈধ ঘোষণা করেন।

দুপ্লানতিস বলেন, ‘আমি সবসময় চেষ্টা করি নিজের সীমা ছাড়িয়ে যেতে। আজকের দিনটি আমার জন্য বিশেষ।’

১৯৮৫ সালের ১৩ জুলাই প্যারিসে ইউক্রেনের সের্গেই বুবকা প্রথম ৬ মিটার পার করার পর থেকে পোল ভল্টের বিশ্বরেকর্ড ভাঙা হয়েছে ২৬ বার। এর মধ্যে বুবকা ১২ বার, দুপ্লানতিস ১৩ বার এবং ফ্রান্সের রেনো লাভিলেনি একবার রেকর্ড গড়েছেন।

যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া দুপ্লানতিস প্রথম বিশ্বরেকর্ড গড়েন ২০২০ সালে, তখন তার উচ্চতা ছিল ৬.১৭ মিটার। আগামী মাসে টোকিওতে হতে যাওয়া আউটডোর বিশ্বচ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তিনি, শিরোপা জিতেছেন টানা দুই বার। এমন পারফর্ম্যান্সের পর তিনি সেখানে তিনি হ্যাটট্রিকটা পূরণ করবেন, মনে হচ্ছে এমনই।