calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / সাকিব এবার যুক্তরাষ্ট্রের মাইনর লিগে নাম লেখালেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

সাকিব এবার যুক্তরাষ্ট্রের মাইনর লিগে নাম লেখালেন

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে খেলতে যাচ্ছেন। তিনি ২০২৫ মৌসুমে আটলান্টা ফায়ার দলে আন্তর্জাতিক ওয়াইল্ডকার্ড খেলোয়াড় হিসেবে যোগ দিচ্ছেন। শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট ২০২৫ • বিকাল ০৩:০৮
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৮২ বার পঠিত

ফেসবুকে দেওয়া এক পোস্টে দলটি সাকিবকে বর্ণনা করেছে ‘গেম চেঞ্জার’ হিসেবে। পোস্টে বলা হয়েছে, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন সাকিব আল হাসান আটলান্টা ফায়ার ক্রিকেট টিমে আন্তর্জাতিক ওয়াইল্ডকার্ড হিসেবে যোগ দিচ্ছেন ২০২৫ মাইনর লিগ মৌসুমে। ব্যাট ও বল দু’দিকেই তিনি গেম চেঞ্জার। তার অভিজ্ঞতা, দক্ষতা ও তারকাখ্যাতি ফায়ার লাইনআপে নতুন মাত্রা যোগ করবে।’

মাইনর লিগ ক্রিকেটকে বড় মাপের মেজর লিগ ক্রিকেটের জন্য প্রস্তুতিমূলক প্রতিযোগিতা হিসেবে ধরা হয়। এ লিগে বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটাররা খেলে থাকেন।

বর্তমানে সাকিব খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে, অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে।

বাংলাদেশ জাতীয় দলের বাইরে আছেন তিনি গত বছরের আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনের পর তিনি আর জাতীয় দলে ফিরতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজে তার খেলার কথা থাকলেও, তীব্র জনরোষে তিনি দেশে ফিরতে পারেননি।

এরপর থেকে সাকিব দেশের বাইরে অবস্থান করছেন। বেশির ভাগ সময় তিনি যুক্তরাষ্ট্রেই থাকছেন, যেখানে তার পরিবার থাকে।

tag ট্যাগ: #সাকিব