সেই দুই ম্যাচের একটিতে জিতে লিগস কাপের শেষ আটে উঠলেও এমএলএসে ওরল্যান্ডো সিটির কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয় মায়ামি।
এমএলএসে বাংলাদেশ সময় রোববার ভোরে ঘরের মাঠে এলএ গ্যালাক্সির মুখোমুখি হবে মায়ামি। শুক্রবার সংবাদ সম্মেলনে মাসচেরানো বলেন, এই ম্যাচের স্কোয়াডে থাকবেন মেসি
“লিও ভালো আছে। বুধবার থেকে দলের সঙ্গে আছে সে। আমাদের বিশ্বাস, যদি অস্বাভাবিক কিছু না ঘটে, তাহলে আগামীকালের ম্যাচের জন্য তাকে ডাকা হবে।”
মৌসুমে দারুণ ফর্মে আছেন মেসি। এমএলএসে ১৭ ম্যাচে ১৮ গোল করে আছেন গোলদাতাদের তালিকার শীর্ষে। এছাড়া ১০টি অ্যাসিস্টও করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কিংবদন্তি।