calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / গণতন্ত্রের শত্রু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশকারীরা : সালাহউদ্দিন আহমেদ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

গণতন্ত্রের শত্রু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশকারীরা : সালাহউদ্দিন আহমেদ

সদ নির্বাচন নিয়ে যারা শঙ্কা প্রকাশ করেছে তাদেরকে গণতন্ত্রের শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শনিবার (১৬ আগস্ট) সকালে নয়া পল্টনে এক দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় দেশের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট ২০২৫ • বিকাল ০৪:৫১
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৪৮ বার পঠিত

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, আমরা বিশ্বাস করি, আশা করি, বাংলাদেশের জনগণ ভবিষ্যতে গণতান্ত্রিক উত্তরণের পথে যেকোনো রকমের বাধাকে অতিক্রম করতে সংকল্পবদ্ধ।

রাজনৈতিক দল ও শক্তির উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলেন ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে সেই একই রকমের ঐক্য নিয়ে আসুন আগামী নির্বাচনের জন্য। সুষ্ঠু শান্তিপূর্ণভাবে যেভাবে আমরা নির্বাচন অনুষ্ঠান করতে পারি সেইভাবে আমরা ঐক্যবদ্ধ থাকি, আলাপ-আলোচনা করি ও গণতান্ত্রিক উত্তরণকে সহজতর করি।

জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে এই দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া চড়াই-উতরাই পেরিয়ে গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে আজও বাংলাদেশের মানুষের জন্য আলোর দিশারী হয়ে বেঁচে আছেন। তার ৮১তম জন্ম দিবস। আমরা মহান রাব্বুল আ‘লামীনের কাছে প্রার্থনা করে বাংলাদেশের মানুষের সামনে আলোর দিশারী হিসেবে পথ প্রদর্শক হিসেবে গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা কবজ হিসেবে আল্লাহ রাব্বুল আ‘লামীন হিসেবে আরও দীর্ঘায়ু করুন, শতায়ু করুন।

বিএনপির এ নেতা বলেন, বাংলাদেশের সমসাময়িক রাজনীতির প্রেক্ষাপটে আমরা সমস্ত বিষয়ে দিক নির্দেশনা পাচ্ছি বেগম খালেদা জিয়ার কাছ থেকে। তিনি নির্দেশনা দিয়েছিলেন আলাপ-আলোচনার মধ্য দিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে গণতন্ত্রের উত্তরণের পথকে সহজতর করতে হবে। তার সেই নির্দেশনা মোতাবেক আমরা সরকারের সঙ্গে আলোচনা করেছি অনেকবার, সমস্ত গণতান্ত্রিক শক্তিসমূহের সঙ্গে আমরা আলোচনায়রত।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে সেই জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে।

যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সঞ্চালনায় দোয়া মাহফিলে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব বক্তব্য দেন।

দোয়া মাহফিলে যুব দলের রেজাউল কবির পল, বেলাল হোসেন তারেক, মহানগরের খন্দকার এনামুল হক এনাম, শরীফ উদ্দিন জুয়েল, রবিউল ইসলাম নয়ন, সাজ্জাদুল মিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন