calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / ৩ হাজার নেতাকর্মী শাস্তি পেয়েছে শৃঙ্খলাভঙ্গের কারণে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

৩ হাজার নেতাকর্মী শাস্তি পেয়েছে শৃঙ্খলাভঙ্গের কারণে

গেল এক বছরে দলীয় শৃঙ্খলাভঙ্গের অপরাধে বিভিন্ন পর্যায়ের ৩ হাজারের বেশি নেতাকর্মীকে শাস্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। শনিবার বিকালে রাজধানীর রাজউক অডিটোরিয়ামে...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট ২০২৫ • দুপুর ০১:২৭
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১১৭ বার পঠিত

আলাল বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশে বিএনপি নেতাকর্মীদের অনেকে দলীয় শৃঙ্খলাভঙ্গ করেছেন। যে বিষয়গুলো বিএনপির দৃষ্টিগোচর হয়েছে সেসব বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। শাস্তি পাওয়াদের তালিকায় কেন্দ্রীয় নেতা থেকে মাঠ পর্যায়ের নেতাকর্মীরাও রয়েছেন। কিন্তু দেশজুড়ে চাঁদাবাজিসহ বিভিন্ন রাজনৈতিক বিশৃঙ্খলার দায় একটি পক্ষ বিএনপির ওপর চাপাচ্ছে, যেটা সত্য নয়।

তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে অনেক বিএনপি নেতাকর্মীর বাসা-বাড়ি ও ব্যবসা-প্রতিষ্ঠান দখল করে নেওয়া হয়েছিল। সেসব পুনরুদ্ধারের চেষ্টা করলেও কিছু কিছু গণমাধ্যমে ভুলভাবে সংবাদ প্রকাশ করছে। এসব থেকে সাংবাদিকদের বেরিয়ে এসে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে।

বিশেষ অতিথির বক্তৃতায় হোসেন গ্রুপের চেয়ারম্যান এবং বাংলাদেশ আর্ম রেসলিং অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন বলেন, যা ঘটনা সেটাই সংবাদ। অনেক ক্ষেত্রে সাংবাদিকরা বাড়িয়েও লেখেন। কখনো অসত্য সংবাদও প্রকাশ হতে দেখা যায়। সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্যকে সাহস করে সত্য বলতে হবে। কেননা, আল্লাহকে বিশ্বাস করতে হবে। আমাদেরকে একদিন মরতে হবে এবং সব ধরনের কর্মের জন্য তার কাছে জবাবদিহি করতে হবে।

বিশেষ অতিথির বক্তৃতায় এপেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হারুন-অর-রশিদ বলেন, সমাজে নানা ধরনের সমস্যা রয়েছে। সাংবাদিকদের কর্তব্য হচ্ছে, সেসব তুলে ধরা। সাংবাদিকদের সততার সঙ্গে লড়াই করতে হবে এবং সত্য প্রকাশ করতে হবে।

দৈনিক সময়ের অপরাধ চক্র’র সম্পাদক ও প্রকাশক আমেনা খাতুন ইভার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিশ্ব নাগরিক প্রীতি সারমান। এছাড়া আলোচনায় অংশ নেন এবি গ্রুপের চেয়ারম্যান সমীর উদ্দিন সম্রাট, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি মো. মনির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।