calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অর্থনীতি / দুই কারণে পেঁপে ছাড়া সব সবজির দাম চড়া
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

দুই কারণে পেঁপে ছাড়া সব সবজির দাম চড়া

রাজধানীর খুচরা বাজারে সবজির দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। একমাত্র কাঁচা পেঁপে ছাড়া প্রায় সব সবজির কেজি ৮০ থেকে ১২০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট ২০২৫ • দুপুর ০২:৩১
history আপডেট: ১ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ২৫৭ বার পঠিত

বিক্রেতারা বলছেন, বেশির ভাগ সবজির মৌসুম শেষ হওয়া এবং টানা বৃষ্টিতে সরবরাহ কমে যাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কঁচুর লতি, বরবটি, ঝিঙ্গা, ধন্দুল, কাঁকরোলের মতো সবজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। 

ঢেঁড়স ৯০ টাকা, করোলা ১০০ টাকা, পটল ৮০ টাকা, গোল বেগুন ১৪০ টাকা আর লম্বা বেগুন ৮০–১০০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া মিষ্টি কুমড়া কেজিপ্রতি ৬০ টাকা, কঁচু ৬০ টাকা, শসা ৭০ টাকা, লাউ ৭০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা। টমেটোর দাম সর্বোচ্চ, কেজিপ্রতি ১৬০ টাকা। গাঁজর বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। কাঁচা মরিচের দামও চড়া- কেজিপ্রতি ২৪০ টাকা। একমাত্র কাঁচা পেঁপেই কিছুটা স্বস্তি, কেজিপ্রতি ৩০ টাকা।

রাজধানীর রামপুরা বাজারে কথা হয় সবজি কিনতে আসা ক্রেতা আবুল কালামের সঙ্গে। তিনি বলেন, বাজারে সব ধরনের সবজির দাম বেশি। গেল বেশ কিছু দিন ধরেই এমন বাড়তি দাম যাচ্ছে। আজকের বাজারে শুধু পেঁপের দাম ৩০ টাকা কেজি আর মিষ্টি কুমড়া ৬০ টাকা, বাকি সব সবজির দাম ৮০ থেকে ১২০ টাকা। কিছু কিছু সবজি এর চেয়েও বেশি। এভাবে যদি সবজির দাম এত বেশি থাকে তাহলে আমরা কিভাবে সবজি কিনবো? মাছ মাংসের দাম না হয় বাদই দিলাম কিন্তু বর্তমানে তো সবজি কেনারও উপায় নেই।

মালিবাগ বাজারের আরেক ক্রেতা জয়নুল হক বলেন, আজ বেশ কিছু দিন ধরে সবজির দাম অতিরিক্ত বেশি। সাধারণ মানুষ এতো বেশি দামে সবজি স্বাচ্ছন্দে কিনতে পারছেন না। বিক্রেতারা বলছে সরবরাহ কম কিন্তু আসল কারণ কি তা মনিটরিংয়ের কোনো ব্যবস্থা দেখছি না। বাজার নিয়ন্ত্রণে কোনো উদ্যোগও দেখা যাচ্ছে না। শুধু বিক্রেতারা বলে যাচ্ছেন সবজির দাম বেশি, সরবরাহ কম- এই যুক্তিই দিচ্ছে দীর্ঘিদিন ধরে। 

সবজির দাম বৃদ্ধির বিষয়ে শান্তিনগর বাজারের সবজি বিক্রেতা শরিফুল ইসলাম বলেন, বাজারে সব ধরনের সবজির সরবরাহ কম। এরমধ্যে বেশিরভাগ সবজির মৌসুম শেষ হয়েছে, নতুন করে এখনও সবজি উঠতে শুরু করেনি ফলে বাজারে সবজির সরবরাহ কমেছে। এছাড়া টানা কিছু দিন বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে ফলে সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে রাজধানীর খুচরা বাজারে সবজির দাম বাড়ার প্রভাব পড়েছে। 

তিনি বলেন, পাইকারি বাজারে সব ধরণের সবজির দাম পাল্লা প্রতি অনেক বাড়তি যাচ্ছে, সেখানে থেকে কিনে আমাদেরও খুচরা বাজারে বেশি দামে সবজি বিক্রি করতে হচ্ছে। পাশাপাশি সবজির দাম বৃদ্ধির ফলে আমাদের বিক্রি আগের চেয়ে কমেছে। আগে যে ক্রেতা এক কেজি সবজি কিনতো এখন সেই ক্রেতাই আধাকেজি সবজি কিনছেন।