মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ইনকিলাব মঞ্চ থেকে যুক্ত হয়েছেন ফাতিমা তাসনীম জুমা। তিনি সুফিয়া কামাল হলের ২০২১-২২ সেশনের আবাসিক শিক্ষার্থী।
কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে লড়বেন ইংরেজি বিভাগের ২০২০-২১ সেশনের উম্মে সালমা। তিনি সুফিয়া কামাল হলের অনাবসিক শিক্ষার্থী।
ঢাবি ছাত্রী সংস্থার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না লড়বেন সদস্য পদে। তিনি ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।
আর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আফাসানা আক্তার এই প্যানেলে লড়বেন সদস্য পদে। তিনি কুয়েত-মৈত্রী হলের শিক্ষার্থী।