calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অর্থনীতি / নতুন নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

নতুন নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

বর্তমানে ফাইন্যান্স কোম্পানিগুলো তাদের তারল্যের প্রকৃত চিত্র উপস্থাপন করছে না। এতে কোম্পানিগুলোর ঝুঁকি নিরূপণ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে ফাইন্যান্স কোম্পানিগুলোকে তাদের প্রকৃত তারল্য পরিস্থিতির...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট ২০২৫ • সন্ধ্যা ০৬:০৫
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১২৮ বার পঠিত

এতে বলা হয়, ফাইন্যান্স কোম্পানিগুলোতে তাদের তারল্যের প্রকৃত পরিস্থিতি প্রতি মাসে কেন্দ্রীয় ব্যাংককে উপস্থাপন করতে হয়। কিন্তু বর্তমানে তারা যেভাবে তারল্যের পরিস্থিতি উপস্থাপন করে তাতে কোম্পানিগুলোর প্রকৃত তারল্যের চিত্র প্রতিফলিত হচ্ছে না। বর্তমানে ফাইন্যান্স কোম্পানিগুলোর বহুমুখী বিনিয়োগের ক্ষেত্র উন্মোচিত হয়েছে। এতে তাদের বিনিয়োগ বাড়ানোর সুযোগ এসেছে। কিন্তু তারল্যের প্রকৃত চিত্র উপস্থান না করায় কোম্পানিগুলোর ঝুঁকি নিরূপণ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে আগামি মাস থেকে ফাইন্যান্স কোম্পানিগুলোকে তাদের তারল্যের প্রকৃত পরিস্থিতি নতুন পদ্ধতিতে কেন্দ্রীয় ব্যাংকে উপস্থাপন করতে হবে। এক মাসের চিত্র পরবর্তী মাসের ৭ তারিখের মধ্যে কেন্দ্রীয় ব্যাংককে উপস্থাপন করতে হবে। এ জন্য কেন্দ্রীয় ব্যাংক নতুন একটি ফরম্যাট তৈরি করেছে। এ ফরমেট অনুযায়ী ফাইন্যান্স কোম্পানিগুলোকে তারল্যের তথ্য উল্লেখ করতে হবে।