calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / সাবেক প্রতিমন্ত্রী আরাফাতের ভারতে বসে ফের ইউনূস সরকারকে উৎখাতের ষড়যন্ত্র
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

সাবেক প্রতিমন্ত্রী আরাফাতের ভারতে বসে ফের ইউনূস সরকারকে উৎখাতের ষড়যন্ত্র

বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন এবং তার ভারতে যাওয়ার পর থেকে গত এক বছরে মোহাম্মদ এ আরাফাত কোনো নতুন বা পুরোনো শখের পেছনে ছোটার ফুরসত পাননি। তাকে ব্যস্ত রাখছে দলীয় কাজ এবং ইউনূস সরকারকে উৎখাত করে হাসিনাকে দেশে ফেরানোর...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫ • দুপুর ০১:৫০
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৪৫ বার পঠিত

১৯ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে কয়েকজন সাবেক এমপি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের বিষয়টি তুলে আনা হয়েছে।

বাংলাদেশের এই সাবেক তথ্য প্রতিমন্ত্রী টেলিফোনে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টকে বলেন, হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশ রসাতলে রয়েছে। আমার একটি লক্ষ্য : বাংলাদেশের সবকিছু আবারও ঠিক করা। আমার সত্যি বলতে এখন কোনো শখ নেই, কোনো খেলাধুলার সময়ও নেই। অথবা অন্য কোনো বিনোদনকে আমার জীবনে যুক্ত করার ইচ্ছা নেই।

ভারতে বসে এখন দিনরাত আওয়ামী লীগের হয়ে কাজ করছেন দাবি করে এম আরাফাত বলেন, আমার ঘুমের জন্য নির্দিষ্ট কোনো সময় নেই। মাঝে মাঝে আমি বিভ্রান্ত হই, এখন কি ভোর নাকি সন্ধ্যা। আমার প্রতিদিনের জীবন হলো শুধু কাজ, কাজ… আরও কাজ।


আওয়ামী লীগের এক নেতা জানিয়েছেন, হাসিনার সরকার পতনের পর শুধু আওয়ামী নেতাকর্মীরা নয়— অনেক সাংবাদিক, সরকারি কর্মকর্তাও ভারতে পালিয়েছেন। যে সংখ্যাটি দুই হাজারের বেশি হবে।

সংবাদমাধ্যমটিকে ঢাকার এক তরুণ এমপি জানিয়েছেন, তিনি দিল্লিতে গিয়ে মাথায় চুল গজানোর চিকিৎসা করেছেন। কক্সবাজারের সাবেক পলাতক এক এমপি জানিয়েছেন, তিনি ও আরেক এমপি একসঙ্গে একটি ফ্ল্যাটে থাকছেন। তারা নিয়মিত নামাজ আদায়, জিম করছেন। আবার কাজের লোক না আসলে প্রায়ই নিজেদের রান্না করে খেতে হয় বলেও জানান তিনি।

পলাতক এসব মন্ত্রী-এমপি ও আওয়ামী নেতারা কলকাতার নিউটাউনে আছেন উল্লেখ করে সংবাদমাধ্যটি বলেছে, ‘যারা ভারতে আছেন তাদের বেশিরভাগ নিউ টাউনে বাস করছেন। এটি কলকাতার উপকণ্ঠে একটি দ্রুত বর্ধমান পরিকল্পিত শহর। শহরটির রাস্তাঘাট প্রশস্ত, সহজে সেখানে অ্যাপার্টমেন্ট ভাড়া পাওয়া যায়, শহরে শপিং মল, জিম আছে। এছাড়া এটি কলকাতার নেতাজি সুবাস চন্দ্র বোস বিমানবন্দরের কাছাকাছি অবস্থিত। যা পলাতক আওয়ামী নেতাকর্মীদের থাকার জন্য আদর্শ স্থানে পরিণত হয়েছে।