ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আগেই তার ফিটনেস নিয়ে সন্দিহান ছিলেন। নতুন এই ইনজুরি সেই শঙ্কাকে সত্যি করে দিল। ক্লাব সূত্র জানিয়েছে, নেইমার ৩১ আগস্টের মধ্যে আবার ট্রেনিং গ্রাউন্ডে ফিরবেন এবং এক সপ্তাহ পর পুরোপুরি অনুশীলনে যোগ দিতে পারেন। ফলে সেপ্টেম্বরের শুরুতে ক্লাব ম্যাচে খেলার সম্ভাবনা থাকলেও জাতীয় দলের বাছাইপর্বের উইন্ডোয় তাকে পাওয়া যাবে না।
একসময় ব্রাজিলের একমাত্র ভরসা ধরা হতো নেইমারকে। তার পায়ের জাদুতে ভর করেই সেলেসাওরা স্বপ্ন দেখত বিশ্বজয়ের। পেলেকে টপকে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতাও বনে গেছেন তিনি। তবে বড় শিরোপা এখনও হাতে ধরা দেয়নি তার। সাম্প্রতিক বছরগুলোতে ইনজুরি যেভাবে তার সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে উঠেছে, তাতে ভবিষ্যৎ নিয়েও খুব একটা আশার আলো দেখা যাচ্ছে না।
আনচেলত্তির অধীনে ব্রাজিল দল এখন নতুন খেলোয়াড়দের নিয়ে পুনর্গঠনের পথে। সেই দলে এখন নেইমারের জায়গা নেই। তার ফিটনেসের যা পরিস্থিতি, তাতে অদূর ভবিষ্যতেও এই দলে তার জায়গা ফিরে পাওয়াটা কঠিনই হবে।