calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অপরাধ / নারী সাংবাদিকের ওপর হামলা মাদকের প্রতিবাদ করায় , হামলাকারী গ্রেফতার
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

নারী সাংবাদিকের ওপর হামলা মাদকের প্রতিবাদ করায় , হামলাকারী গ্রেফতার

কুমিল্লার দেবিদ্বারে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় দৈনিক যুগান্তরের নারী সাংবাদিক আঁখিনুর আক্তারের ওপর হামলা করেছে মাদক ব্যবসায়ীরা। রোববার রাতেই অভিযান চালিয়ে হামলাকারীকে গ্রেফতার করেছে র‍্যাব- ১১, সিপিসি-২, কুমিল্লা।...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট ২০২৫ • বিকাল ০৪:২১
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২২৩ বার পঠিত

সাংবাদিকের মা একা বাড়িতে থাকার সুযোগে তাদের বসতঘরে মাদক রেখে ব্যবসা চালিয়ে যেতে চায় মাদক ব্যবসায়ী সুমন। সে কারণে সুমন ওই নারী সাংবাদিকের মাকে চাপ প্রয়োগ করে তাদের ঘরে মাদক রাখতে। সাংবাদিক আঁখিনুর আক্তারের মা রফেজা বেগম এতে রাজি না হওয়ায় তাকে গালমন্দ করে এবং মারধর করতে আসে মাদক ব্যবসায়ী সুমন চন্দ্র দাস। 

বিষয়টি জানতে পেয়ে আঁখিনুর আক্তার মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করলে এতে মাদক ব্যবসায়ী সুমন আরও ক্ষুব্ধ হয়ে উঠে। গত শনিবার বিকালে সাংবাদিক আঁখিনুর আক্তার ও তার বড় বোন বাড়িতে আসলে সুমন তার দলবল নিয়ে তাদের ওপর হামলা চালায় এবং তাদেরকে মারধর করে। ওই ঘটনায় রোববার বিকালে আঁখিনুর বাদী হয়ে সুমন চন্দ্র দাস, তার স্ত্রী ভাগ্য রানী দাস,বড় ভাই উত্তম চন্দ্র দাস ও বড় ভাইয়ের স্ত্রী রিতা রানী দাসকে আসামী করে দেবিদ্বার থানায় মামলা করেছেন। মামলা নাম্বার ২৫। মামলার পরপর রাতেই অভিযান চালিয়ে হামলাকারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা। 

এ ব্যাপারে র‍্যাব- ১১, সিপিসি- ২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর সাদমান ইবনে আলম জানান, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় নারী সাংবাদিকের ওপর হামলার ঘটনায় রাতেই দেবিদ্বার উপজেলার রাজামেহার থেকে গ্রেফতার করা হয় সুমন চন্দ্র দাসকে। গ্রেফতার আসামী জিজ্ঞাসাবাদের ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে।  আসামীকে দেবিদ্বার থানায় হস্তান্তর করা হয়েছে।